চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

বিদ্যুতের খুঁটিতে চলছে কাজ, চলে এল বিদ্যুৎ: দগ্ধ লাইনম্যান

নোয়াখালীর হাতিয়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) খুঁটিতে উঠে তার পরিবর্তন করার সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যান দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে।ওই লাইনম্যানের নাম মো.মানিক (২৫)। সে চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার লিচু বাগান এলাকার মো.জয়নাল আবেদীনের ছেলে।    



রোববার (২১ মে) সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  


স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক চৌধুরী ট্রেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী। ঠিকাদারি প্রতিষ্ঠানটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার এলাকায় শেখ হাসিনার শত ভাগ বিদ্যুতায়ন প্রকল্পের নতুন সঞ্চালন লাইন সম্প্রসারণের কাজ করছে। ওই শ্রমিক বিদ্যুতের খুঁটিতে ওঠার আগে অফিস থেকে ১১ হাজার কেভির এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু সে খুঁটিতে উঠে কাজ শুরু করলে সেই অবস্থায় আবার লাইন চালু করে দেওয়া হয়। এতে বিদ্যুতায়িত হয়ে অনেকক্ষন সে ১১হাজার কেভির সঞ্চালন লাইনে ঝুলে ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।  


চৌধুরী ট্রেডের কর্ণধার জাবের হোসেন চৌধুরী জানান, বিদ্যুতের সংযোগ বন্ধ করে মানিক খুঁটিতে কাজ করতে উঠে। কিন্তু পুনরায় কিভাবে লাইনটি চালু হয়েছে ,এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। এটা কোন ধরনের ক্রটি।  


হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর