শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

শ্রীপুরে ইসলামি সাংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র মাওলানা আবু সাঈদ আশরাফী দাঃ বাঃ

মাওলানা আবু সাঈদ আশরাফী একাদ্বারে একজন আলেম,  লেখক, ও ইসলামিক সাংস্কৃতিক কর্মী।  তিনি বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) শেষ করে কর্ণপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব এর দায়িত্ব পালন করেন। সাথে সাথে তিনার বাবার প্রতিষ্ঠিত  কর্ণপুর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার নায়বে মুহতামিম এর দায়িত্বও পালন করেন। 


মাওলানা আবু সাঈদ আশরাফী গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনার পিতা হাফেজ মাওলানা আশরাফ আলী রহঃ একজন আল্লাহ ওয়ালা দ্বীনদার বুজুর্গ ব্যক্তি ছিলেন।  উল্লেখ্য আছে যে  ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়  হাফেজ মাওলানা আশরাফ আলী রহঃ মুক্তিবাহিনীদের কে  তিনার প্রতিষ্ঠিত মাদ্রাসায়  থাকার জায়গাও দিয়েছেন। 


মাওলানা আবু সাঈদ আশরাফী খুবই ভালো এবং নম্র-ভদ্র শান্ত প্রকৃতির একজন মানুষ।  বিগত কয়েক বছর যাবত বিভিন্ন অসুস্থতার  মধ্য দিয়ে সময় পার করেছেন। তিনার জন্য দোয়া করেছেন ছোট বড়  সকলেই। হাফেজ আশরাফ আলী রহঃ কতৃক প্রতিষ্ঠিত একটি ইসলামিক শিল্পি গোষ্ঠীর পরিচালক হিসেবে বর্তমান আছেন।  এই শিল্পি গোষ্ঠীর মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ইসলামি সংগীত এর প্রোগ্রাম করে থাকেন শিল্পি বৃন্দ।


মাওলানা আবু সাঈদ আশরাফী সাংস্কৃতিমনা একজন মানুষ তিনি ছাত্রদের বিভিন্ন সময় নিজ নিজ প্রতিভা কে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে উৎসাহ প্রধান করে থাকেন। আবু সাঈদ আশরাফী সম্পর্কে ছাত্ররা বলেন এইরকম একজন ওস্তাদ প্রত্যেকটি মাদ্রাসায় প্রয়োজন।  ছাত্ররা মনে করেন  ওস্তাদ এবং ছাত্রের মধ্যে যদি আত্ম সম্মানবোধ বজায় থাকে তাহলে সেই ওস্তাদের কাছ থেকে সহজে এলেম নেওয়া সম্ভব।  ছাত্ররা আরও বলেন  মাওলানা আবু সাঈদ আশরাফী হুজুর এরকম একজন ব্যক্তি  যার সাথে ছাত্ররা ভালো ব্যবহার ছাড়া কখনো খারাপ ব্যবহার করে নাই। আর তিনিও ছাত্রদের ভালো ছাড়া খারাপ কখনো চায় নাই। তাই উস্তাদ হিসেবে আবু সাঈদ আশরাফী হুজুর একজন সম্মানের ব্যাক্তি। 


মাওলানা আবু সাঈদ আশরাফী হুজুরের সাথে কথা বলে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন। তবে মহান আল্লাহর রহমতে এবং মানুষের দোয়ায় তিনি এখন মোটামুটি সুস্থ। তবে অসুস্থতা যেন উনার পিছু ছাড়ছে না।  তিনি মনে করেন মহান আল্লাহ তিনাকে পরিক্ষা করছেন।  তাই তিনি মানুষের কাছে দোয়া চান। আবু সাঈদ আশরাফী তিনি মানুষের কল্যানে এবং ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যেও কাজ করতে দেখা যায়।  অসহায় দরিদ্র ছাত্রদের কে বিভিন্ন সময় মাদ্রাসা থেকে ফ্রি খাবারের ব্যাবস্থাও করে দেন বলে জানা যায়।  


মাওলানা আবু সাঈদ আশরাফীর এক ছেলে এক মেয়ে। ছেলে পবিত্র কোরআনের হেফজ শেষ করে  বর্তমান তিনার মাদ্রাসার কিতাব বিভাগে পড়াশোনা  করছেন। এবং মেয়ে একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করছেন।

আরও খবর