ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ২২ মে সোমবার সকালে উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার স্মার্ট ভূমি সেবার উদ্যোগ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সহজে এবং দ্রুততম সময়ে মানুষ সেবা পাচ্ছে। তিনি সকল ভূমি মালিককে তাদের জমির সকল তথ্য ইউনিয়ন ভূমি অফিসে জমা দিয়ে হোল্ডিং এর ডাটা এন্ট্রি কার্যক্রম নিশ্চিত করতে আহবান জানান। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে স্মার্ট ভূমিসেবা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, ব্রী মুক্তিযোদ্ধা শামছুল আলম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের প্রমুখ। এ সময় উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে “ভূমি সেবা সপ্তাহ-২০২৩” উপলক্ষে আগত সেবাপ্রার্থীদের মাঝে নামজারি খতিয়ান হাতে তুলে দেন, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৩ চলবে। 

আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

১২ ঘন্টা ৪০ মিনিট আগে