নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরিক্ষার্থী নিহত

তালার পাটকেলঘাটায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী দুই এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। বোরবার (২১ মে) রাত ৮ টার দিকে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আকাশ হোসেন (১৭) সে সাতক্ষীরার পাটকেলঘাটা সদরের রফিকুল ইসলামের ছেলে। নিহত অপরজন অংকুশ সরকার (১৭) সে একুই এলাকার নিমাই সরকারের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা বলেন, মটরসাইকেল যোগে আকাশ ও অংকুশ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মটরসাইকেলে থাকা দুইজন বন্ধুর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস মরহেদ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েছে।


নিহত আকাশ হোসেনের পিতা রফিকুল ইসলাম জানান, আকাশ ও অংকুশ তারা বন্ধু ছিলো। দুজনেই এবছর এসএসসি পরিক্ষা দিচ্ছে। তারা সাতক্ষীরা শহর থেকে পাটকেলঘাটায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।


সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিনেরপোতা এলাকায় মটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। ইতোমধ্য ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তিনি আরও জানান,  ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

Tag
আরও খবর