নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

আদমদীঘিতে কিশোর কিশোরীর প্রেম, অপহরণ মামলায় গ্রেফতার ১

বগুড়ার আদমদীঘির বিহিগ্রামে ৮ম শ্রেনিতে পড়ুয়া কিশোর কিশোরীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে কিশোরের বাড়িতে হামলা ভাংচুর মারপিটে ৬জন আহত ঘটনায় অবশেষে কিশেরীর বাবা বাদি হয়ে অভিযুক্ত ওই কিশোর ও তার বাবা মাকে আসামী করে কিশোরীকে অপহরণ করা হয়েছে মর্ম্মে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। গত শুক্রবার (১৯ মে) রাতে এই মামলা দায়ের করে জিহাদ নামের কিশোরকে গ্রেফতার দেখানো হয়েছে। 

স্থানীয়রা জানায়, আদমদীঘির বিহিগ্রামের আব্দুস ছালামের ছেলে বিহিগ্রাম স্কুলের ৮ম শ্রেনির ছাত্রের সাথে একই শ্রেনিতে পড়–য়া জনৈক ছাত্রীর প্রেম সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে গত ১০ মে সকালে ওই ছাত্রীটি প্রেমের টানে ছাত্রের বাড়িতে এসে দুজন উধাও হয়। বিষয়টি নিয়ে গত ১৬ মে স্থানীয় ইউপি সদস্য মুক্তার হোসেনসহ ওই পাড়ার লোকজন বৈঠকের মাধ্যমে মিমাংসা করে কিশোরীকে তার বাবা মার হাতে তুলে দেয়া হয়। এরপর গত শুক্রবার (১৯ মে) দুপুরে ওই কিশোরী পুনরায় প্রেমের টানে ওই কিশোরের বাড়িতে আসে।

খবর পেয়ে কিশোরীর বাবা মামাসহ তার লোকজন এসে কিশোরের বাড়িতে হামলা ভাংচুর মারপিটে কিশোরীরের মা ভাই ভাবি নানা নাননিসহ ৬জনকে আহত করে কিশোর ও কিশোরীকে নিয়ে পার্শ্ববর্তী  বনতইর গ্রামে কিশোরীর মামা বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে থানার উপ পরিদর্শক হজরত আলী বিহিগ্রাম কিশোরের বাড়িতে হামলা ভাংচুর মারপিট ঘটনা পরিদর্শন করে বনতইর গ্রামে যান। সেখান থেকে কিশোর কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওই রাতে কিশোরীর বাবা বাদি হয়ে কিশোর জিহাদ, তারা বাবা আব্দুস ছালাম ও মা জীবনেছাকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ গতকাল শনিবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ও কিশোর জিহাদকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছে। মামলার তদন্তকারি উপ পরিদর্শক হজরত আলী জানায়, যেহেতু কিশেরীকে এর আগে নিয়ে যাওয়া হয়েছিল সে কারনে তার বয়স নির্ধারণ ও ধর্ষনের শিকার হয়েছে কিনা তা পরীক্ষার জন্য আদালতের মাধ্যমে ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। 

আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে