শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

নাসিরনগরে বাঁশ দিয়ে সেতু রক্ষার চেষ্টা



ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের সিএমবি রোড এলাকায় মহাখাল সেতু বা বড়পুলের বেহাল দশা। স্থানীয়রা সেতুর একপাশ বাঁশ দিয়ে ঠেকিয়ে রেখেছেন।জানা গেছে কয়েক বছর পূর্বে ট্রাক উল্টে সেতুটির ঢালাই ভেঙে এই অবস্থা হয়েছে। গুরুত্বপূর্ণ এই সেতুটি হবিগঞ্জ - নাসিরনগর - ঢাকা আঞ্চলিক সড়ক হিসেবে ব্যবহার হচ্ছে।প্রতিনিয়ত এই রোডে সিএনজি অটোরিক্সা, প্রাইভেট কার, মাইক্রোবাস, মটরসাইকেল ছাড়াও কয়েক শত ভারী যানবাহন ট্রাক ও বাস চলাচল করে এবং অন্তত ৩০ টি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে চলাচল করছেন। ঝুঁকিপূর্ণ সেতুতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


আশুরাইল বেনীপাড়া গ্রামের জিয়া চৌধুরী(৩০) জানায়,মুরুব্বিদের মুখে শুনেছি আমার জন্মের আগে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের মহাখালেের ওপর সেতুটি নির্মাণ করা হয় । বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কলেজ,স্কুল, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিদিন ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত করে।


এ ছাড়া শ্রীঘর ,বুড়িশ্বর ,মোড়াকুড়ি , গঙ্গানগর, কৃষ্ণপুর,লাখাই,বুল্লা,হবিগঞ্জ,রিচি,লুকরা ফান্দাউক,ধরমন্ডল,শিমূলঘর,ছাতিয়াইন,দৌলতপুর,রতনপুর সহ আশপাশের গ্রামের মানুষকে চলাচলের জন্য ওই সেতু ব্যবহার করতে হয়। সেতুর ওপর দিয়ে পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ার পরও শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক ও রোগীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যানবাহন নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। মোড়াকুড়ি -ফান্দাউকের স্নানের বান্নি ও সূফি সাধক হযরত মাছুম সাহেবের ওরছ প্রতি বছর অনুষ্ঠিত হয়। সূফি সাধক মাছুম সাহেবের ওরছ স্থানীয়ভাবে ‘ফান্দাউকের সভা ’ বলে পরিচিত। হিন্দুদের লোকজ ঐতিহ্যের স্নানের বান্নি ও ঐতিহ্যবাহী ফান্দাউকের সভায় দেশ-বিদেশের হাজার হাজার মানুষ যানবাহনসহ ওই সেতুর ওপর দিয়ে এসে যোগদান করে। ওই সেতু ব্যবহার বন্ধ না করলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।


ইউপি সদস্য মোঃ গোলাম নূর জানান, সেতুটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ভারী যানবাহনের চাপে সেতুটি ভয়ংকরভাবে দুলে উঠে। দীর্ঘদিন ধরে এলাকাবাসির পক্ষ থেকে সেতুটি পুনঃ নির্মাণের দাবী করা হলেও কোনো কাজ হচ্ছে না।স্থানীয় এলাকাবাসি অনেকের সাথে কথা হয়েছে। তারা প্রত্যেকেই ওই সেতু পুনঃ নির্মাণের দাবী জানান। তারা বলেন, সেতুটি পুরোনো হয়ে গেছে এটি নতুনভাবে নির্মাণ করা না হলে বড় ধরনের ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে