হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

গায়ক নোবেলের গ্রেপ্তার নিয়ে যা বললেন ডিবি হারুন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-05-2023 06:04:31 pm

প্রতিদিন মদ্যপান করেন গায়ক মাইনুল আহসান নোবেল। এছাড়া ৩-৪টি ঘুমের ওষুধ খেয়ে তিনি দীর্ঘক্ষণ ঘুমান। এই ঘুমের কারণে টাকা নিয়েও প্রোগ্রামে যেতে পারেন না তিনি।


এছাড়া উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত হওয়া নোবেল তার স্ত্রীকেও বেশ কয়েকবার মারধর করে বাসা থেকে বের করে দেন বলেও জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।


নোবেলকে গ্রেপ্তারের পর শনিবার (২০ মে) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান এসব কথা বলেন।


সারেগামাপা খ্যাত গায়ক নোবেলকে গ্রেপ্তারের বিষয়ে হারুন অর রশীদ আরও বলেন, নোবেল একজন প্রতিষ্ঠিত গায়ক। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। এরই মধ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ হাইস্কুলে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গান গাওয়ার চুক্তি করে। তাদের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা নেয়। নিজেও যাওয়ার কথা জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু অনুষ্ঠানে সেখানে যায়নি। টাকা চাওয়ার পরে তাও ফেরত দেয়নি। এই ঘটনার পরে মামলা হয় কিন্তু সে মামলার পরেও পুলিশ কিংবা আদালতেও আত্মসমর্পণ করেনি। 


এছাড়া সে বিভিন্ন স্থানে স্টেজ প্রগ্রামে গিয়ে ভাঙচুর করা, মাতলামি করার অভিযোগ রয়েছে। 


তার এই সকল অপকর্মের বিষয়ে আমরা নোবেলকে একাধিকবার বুঝিয়েছি। কিন্তু সে নিয়মিত মাদক সেবন করছে। স্ত্রীকে মারধর করছে। মাদকাসক্ত থাকার কারণে কোনও অনুষ্ঠানে যাওয়ার কথা দিয়েও যেতে পারে না।


এক প্রশ্নের জবাবে হারুন আরও বলেন, তার এই সকল কার্যক্রমের কারণে তার বাবা তাকে ত্যাজ্যপুত্র করেছে। উত্তরাঞ্চলে একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে মাতলামি করেছে। মঞ্চ ভাঙচুর করেছে। স্ত্রীকে মারধর করেছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে।

আরও খবর