নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাইয়ের দায়ে কসাইয়ের জরিমানা


বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ওমরপুরহাটে বাইরে থেকে অসুস্থ গরু জবাই করে নিয়ে আসায় ও প্রাণি সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বাবু হোসেন (৪৮) নামের এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (১৯ মে) সকালে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুরহাটে এ অভিযান চালানো হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নন্দীগ্রাম ওমরপুর হাটে কসাই বাবু হোসেন বাইরে থেকে একটি গরু জবাই করে নিয়ে এসে বিক্রি শুরু করেন। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ রোগাক্রান্ত বা মরা গরুর মাংস জবাই করে নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিক এসংবাদ ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিফা নুসরাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কসাই বাবু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।


নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত জানান, ওই কসাইয়ের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া স্থানীয় জনগণের সামনে প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়েছে।

আরও খবর