বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলার ডুবি, নিহত-১

বঙ্গোপসাগরে মঙ্গলবার দিবাগত রাতে কালবৈশাখীর কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার এফবি সাগর নামক ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে মাঝিসহ ১৪ জেলের মধ্যে ১৩ জেলে জীবিত উদ্ধার,একজন নিহতর খবর পাওয়া গেছে।


বিষয়টি নিশ্চিত করে ট্রলারের মালিক রত্নসেন দাশ জানান, ট্রলারে কেবিনে আটকে পড়া নিহত জেলের নাম বিশ্বনাথ। সে হাতিয়া এলাকার বাসিন্দা বলে জানান। তিনি আরও জানান,সোমবার রাতে আলী আকবর ডেইল মৎস্য ঘাট থেকে ১৪ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ শিকারের ছেড়ে যান ট্রলারটি । মঙ্গলবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে বাতাসের তোড়ে উল্টে যায়।


এসময় অপর জেলেরা সাগরে ছিটকে পড়লেও ট্রলারে আটকে যান জেলে বিশ্বনাথ। ট্রলার ডুবির সময় আশেপাশে থাকা মাছ ধরার ট্রলার এসে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে। এসময় জেলে বিশ্বনাথের সন্ধান পাওয়া যায়নি। পরে বিশ্বনাথের লাশ ভাসমান অবস্থায় সাগরে দেখতে পাই। মরদেহ উদ্ধার করে তীরে ফিরে আসতেছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আকতার কামাল। তবে ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

Tag
আরও খবর