শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

জনস্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা তৈরি করতে হবে : তাজুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 11:22:27 pm

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম বলেছেন, জনস্বার্থে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা তৈরি করতে হবে। সেজন্য প্রশিক্ষণের বিকল্প নেই।

মন্ত্রী আজ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) বিভিন্ন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য ‘সিটি কর্পোরেশন ব্যবস্থাপনা সম্পর্কিত’ তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

তিনি সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধি করতে কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বলেন, বেশিরভাগ মানুষ স্বপ্রণোদিত হয়ে রাজস্ব জমা দিচ্ছে। জনসাধারণ যখন দেখবে আদায়কৃত রাজস্ব তাদের নিজেদের জীবনমান উন্নত করতে ব্যবহৃত হচ্ছে তখন রাজস্ব প্রদানে তাদের অনাগ্রহ দূর হবে। 

তিনি সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আইন-বিধি যথাযথভাবে অনুসরণ করে সেবা প্রদানের আহ্বান জানান। 

তিনি বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে অনেকের গাত্রদাহ হচ্ছে। তলাবিহীন ঝুড়ি হিসাবে আখ্যায়িত করে যারা বাংলাদেশের সম্ভাবনাকে বিনষ্ট করতে চেয়েছিল দেশের উন্নয়ন তাদের কাছে পছন্দ নয়। দেশীয় ও আন্তর্জাতিক অনেক গোষ্ঠী এখনো বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে । 

তিনি বলেন, মুক্তিযুদ্ধে জয়লাভের মাধ্যমে যে জাতির জন্ম হয়েছে তাদের পেছনে ফেলে রাখার সুযোগ নেই। এ সময় মন্ত্রী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় আন্তরিকতার সাথে কাজ করারও আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং সভাপতিত্ব করেন এনআইএলজি এর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর। সূত্র: বাসস

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৮ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে