কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

দৈনিক চাঁদনী বাজার থেকে অব্যহতি, চাঁদাবাজ সাংবাদিক শাহাদাত হোসেন

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ বিভিন্ন সোশাল মিডিয়া (ফেসবুক) প্রকাশিত গতকাল খরনা বাজারে গাছ কাটার সংবাদ সংগ্রহে গিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল হওয়া দুর্বৃত্ত সাংবাদিক শাহাদাত হোসেনকে দৈনিক চাঁদনী বাজার পত্রিকা থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। 

গতকাল শনিবার দুপুরে পত্রিকাটির সম্পাদক সুমনা রায় তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, দুর্বৃত্ত সাংবাদিক শাহাদাত তার প্রেসক্লাব তো নয় বটেই, এমনকি জেলা পর্যায়ের দুটি প্রেসক্লাবের কোনটির সদস্য নয়। এ ছাড়াও তার কর্মস্থল দৈনিক চাঁদনী বাজার পত্রিকা থেকে প্রায় ৬ মাস আগে শাহাদাত হোসেনকে অব্যহতি দেয়া হয়েছে বলে পত্রিকাটির সম্পাদক নিশ্চিত করেছেন।

এ বিষয়ের সত্যতা জানার জন্য সাংবাদিক শাহাদাত হোসেন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোন সাড়া পাওয়া যায়নি।

চাঁদাবাজি ভিডিওটি নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করেন জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ। এই চাঁদাবাজকে যেন কেহ প্রশ্রয় না দেন সে পরামর্শ দেন তারা।

জানা যায়, বিগত ২০ বছরের বেশি সময় ধরে এই ধান্দাবাজ বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার পত্রিকার শাজাহানপুর প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিল। তার কাজই হলো সকাল থেকে রাত অব্দি জনসাধারণের ছোট ছোট ভুল গুলোকে ইস্যু তৈরি করে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করা। এ ছাড়াও রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা আদায় করা তার দৈনন্দিন কাজ ছিল। মানুষের সরলতার সুযোগ নিয়ে মানুষ কু-পরামর্শ দিয়ে বিপদে ফেলে মোটা অংকের টাকা দাবি করতো।

জন সাধারণকে এসব চাঁদাবাজ, দুর্বৃত্ত সাংবাদিকদের  ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র সাংবাদিকবৃন্দের।

Tag
আরও খবর