নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশ্রয়কেন্দ্রে আসা মানুষদের মাঝে তোফায়েল আহমেদের খাবার বিতরণ


আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও শুকনো খাবার বিতরণ করেন তোফায়েল আহমেদ। প্রবল ঘূর্ণিঝড় মোখা থেকে রক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ।


শনিবার (১৩ মে) সন্ধ্যার পর সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মৌলভীরহাট ফাজিল মাদরাসা আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া প্রায় দুই শতাধিক মানুষের মাঝে তিনি শুকনো খাবার বিতরণ করেন। পরে তিনি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মেঘনা তীরবর্তী আশ্রয়কেন্দ্রেও শুকনো খাবার বিতরণ করেন।



তোফায়েল আহমেদ বলেন, 'বিএনপি মানুষের দুর্দিনে পাশে দাঁড়ায় না। তাদের একটাই কাজ সরকারে বিরোধিতা করে বক্তব্য দেওয়া। আমরা যে এতো কাজ করি যার জন্য বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে এগুলো তাদের চোখে পড়ে না। এরা একটা ছোট মনের রাজনৈতিক দল। ওদের মধ্যে মনুষ্যত্ব নাই। আজকে আমি এখানে এসেছি। কিন্তু তারা কেউ আসেনি, আসবেও না। তারা শুধু বক্তব্য দেয়। মাঠে নাই, মানুষের কাছে নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন।'


তিনি আরো বলেন, 'জনগণের সেবা করা হলো মানবতা, এটা তাদের মধ্যে নাই। সুতরাং বিএনপির সম্বন্ধে আলোচনা করা মানে হলো সময় নষ্ট করা। তারা তাদের মতো আছে থাকুক। আমরা মাঠে আমাদের কাজ করে যাচ্ছি। তাদের কাজ হলো মাইক্রোফোন নিয়ে টেলিভিশনের সামনে বক্তব্য দেয়া আর স্টান্ডবাজি করা। আমরা সেটা করি না। আমরা মানুষের পাশে থাকি। করোনাকালিনও আমরা মানুষের মাঝে খাবার দিয়েছি। বিএনপির কোনো লোক একটি টাকাও খরচ করে নাই। তাদের মধ্যে মানবতাবোধ নাই। যেটা আমাদের মধ্যে আছে, আমরা দুর্দিনে মানুষের পাশে এসে দাঁড়াই।'



এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী সুজাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর