জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

মির্জাগঞ্জে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

 পটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে সুদীপ্ত মিস্ত্রি (৯) ও বৃষ্টি রানী (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।


শনিবার (১৩ মে) দুপুর ১ টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বিশ্বাস বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সুদীপ্ত ওই গ্রামের সুধীর চন্দ্র মিস্ত্রির ছেলে ও বৃষ্টি সুধীরের ভাই রাখাল চন্দ্র মিস্ত্রির মেয়ে।


মৃত শিশুদের স্বজন ও স্থানীয়দের কাজ থেকে জানা যায়, ঘটনার সময় ওই দুই শিশু তাদের বাড়ীর পশ্চিম পার্শ্বে খালে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ সময় হলেও তারা খাল থেকে না উঠায় শিশু সুদীপ্ত মিস্ত্রির মা তাদের খুঁজতে খাল পাড়ে যায়। সেখানে তাদেরকে না দেখে ডাক-চিৎকার দিলে তাদের চাচা (জ্যাঠা) সুনীল মিস্ত্রি এসে খালে নেমে অনেক খোঁজাখুজি করে ডুবন্ত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে। পরে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।


স্থানীয় ইউপি সদস্য মোঃ সোহরাব হাওলাদার মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর