জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

খোকসায় এস এসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও।


কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ২০২৩ অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।


রবিবার (৩০ এপ্রিল) প্রথম দিন সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়। উপজেলার খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেনারেল পরীক্ষার্থী মোট ৩৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৭৮ জন অনুপস্থিত ৩ জন, একই বিদ্যালয়ের ভোকেশনাল পরীক্ষার্থী মোট ৪১৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪০৭ জন অনুপস্থিত ৭ জন, খোকসা জানিপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মোট ৪৭২ জন পরীক্ষা অংশগ্রহণ করছেন ৪৬৪ জন অনুপস্থিত ৮ জন, আলহাজ্ব সদর উদ্দিন খান দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মোট ২১৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২০৯ জন অনুপস্থিত ৪ জন, শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ৫৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫৮৪ জন অনুপস্থিত ৫ জন।


উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস উপজেলার চারটি কেন্দ্র ঘুরে পরীক্ষার হলে নিরবতা, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরেজমিন পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কুষ্টিয়া জেলা প্রশাসক মোছাঃ নাসরিন বানু,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা হাবিবুল্লাহ ও বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক জানান, এ বছর খোকসা উপজেলায় এসএসসি/সমমান ২০২৩ পরীক্ষায় মোট ২,০৬৯ জন শিক্ষার্থী, পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২,০৪২ জন, এর মধ্যে ২৭ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

Tag
আরও খবর