শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চিকিৎসা ছুটি নিয়ে ভারতে থাকার কথা, কিন্তু কর্তৃপক্ষকে অবহিত না করেই নিয়োগ পরীক্ষায় ডিউটি পালন!

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার শাহ মো: আল বেরুনী ফারুক। গত ১৮ এপ্রিল এক মাসের ছুটি নিয়ে চিকিৎসার জন্য যান দেশের বাইরে। ছুটির হিসেব অনুযায়ী, আগামী (১৭ মে) পর্যন্ত চিকিৎসার জন্য দেশের বাইরেই থাকার কথা।


অথচ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়েই রুয়েটে অনুষ্ঠিত রাজশাহী ওয়াসার নিয়োগ পরীক্ষার ডিউটিতে অংশগ্রহণ করেছিলেন।


অভিযোগ উঠেছে, ছুটিতে থাকাকালীন কাউকে না জানিয়ে অসৎ উদ্দেশ্যে তিনি হঠাৎ নিয়োগের মত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার ডিউটিতে অংশ নিয়েছিলেন। বিষয়টি নিয়ে রুয়েট ক্যাম্পাসে বইছে সমালোচনার ঝড়।


রুয়েট ক্যাম্পাস ‍সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী এই দুই পদে রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রটোকল অনুযায়ী, সেই নিয়োগ পরীক্ষায় ডিউটির দায়িত্ব পেয়েছিলেন রুয়েটের পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার শাহ মো. আল বেরুনী ফারুক। তবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য ফারুক গত ১৮ এপ্রিল থেকে আগামী ১৭ মে পর্যন্ত এক মাসের ছুটি নেন। সেই অনুযায়ী, শুক্রবারও (১২ মে) তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে থাকার কথা। অথচ চিকিৎসা শেষে ফিরে আল বেরুনী ফারুক বিশ্ববিদ্যালয়ে যোগদান না করেই শুক্রবার রুয়েটে অনুষ্ঠিত ওয়াসার নিয়োগ পরীক্ষায় দায়িত্ব পালন করেন।


এ বিষয়ে রুয়েটের একাধিক শিক্ষক-কর্মকর্তা জানান, শাহ আল বেরুনী ফারুক অসৎ উদ্দেশ্যে তথা কোনো চাকরি প্রার্থীকে সহযোগিতা করতেই ছুটিতে থাকাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে নিয়োগ পরীক্ষার ডিউটিতে অংশগ্রহণ করেন। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে বেশ সমালোচনাও হচ্ছে। তারা আরো বলেন, রুয়েট ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বাইরের একটি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা আমাদের এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। অথচ এই নিয়োগ পরীক্ষায় অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে আল বেরুনী ফারুক ছুটিতে থেকেও কাউকে না জানিয়ে পরীক্ষার ডিউটি পালন করেছে। এতে রুয়েটের সুনাম নষ্ট হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে শাহ মো. আল বেরুনী ফারুক বলেন, ‘আমার ছুটি শেষ হবে ১৭ মে। আমার যোগদানের সাথে ডিউটি পালনের কোনো সম্পর্ক আছে বলে মনি করি না। কারণ, এটি রুয়েটের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা নয়। বাইরের পরীক্ষা রুয়েটে অনুষ্ঠিত হয়েছে। আর সেই পরীক্ষায় আমি ইনভেজিলেটর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার সঙ্গে আরো দুইজন শিক্ষক দায়িত্ব পালন করেছে। আমি কেমন করে অসৎ উদ্দেশ্যে সেখানে ডিউটি পালন করতে যাবো?’


বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাজশাহী ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ওয়াসার অন্য কেউ জানে কি না’ তিনি এ সম্পর্কে জানতে রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালকের (অর্থ ও প্রশাসন) সঙ্গে কথা বলতে বলেন তিনি।


বিষয়টি সম্পর্কে জানতে রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) এস.এম. তুহিনুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


রুয়েটের কম্পোট্রলার মো. নাজিম উদ্দিন বলেন, ‘আমার জানামতে- তিনি (ফারুক) ছুটি নিয়ে ভারতে যাওয়ার কথা। হয়তো বৃহস্পতিবার রুয়েট বন্ধ ছিল। আসলে আমি জানি না সে কেন যোগদান না করে নিয়োগ পরীক্ষার ডিউটি পালন করলেন। অথোরিটিকে না জানিয়ে এভাবে ডিউটি পালন করা কোনোভাবেই উচিত নয়। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।’


রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আরিফ আহমেদ চৌধুরী বলেন, ‘তার (ফারুক) উচিত ছিল যোগদান না করেই ডিউটিটা না করা। তাহলে আজ যে প্রশ্ন উঠেছে সেটি উঠতো না। যেহেতু বাইরের পরীক্ষা সেই চিন্তাভাবনা থেকে হয়তো সে ডিউটি পালন করেছে।’


এই নিয়োগ পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন রুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম বেগ। এ সম্পর্কে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


উল্লেখ্য, শাহ মো: আল বেরুনী (ফারুক) ভারত থেকে চিকিৎসা শেষে গত ৫ মে দেশে ফিরলেও কর্মস্থলে যোগদান করেননি, অফিসিয়াল হিসেবে তিনি দেশের বাহিরে আছেই। কিন্তু ‘রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্তের জন্য হাতের লেখা/নমুনা প্রদানের জন্য আদালতের নির্দেশে গত (৯ মে) তিনি আদালতে হাজিরা দিয়েছেন, যা সম্পূর্ণ অবৈধ।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে