জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে তথ্য আপার উঠান বৈঠক


বগুড়ার শাজাহানপুর উপজেলার তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) উপলক্ষে বৃহস্পতিবার (১১মে) মাঝিড়া সরদার পাড়া গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আফছানা আফরিনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।


এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা যুবলীগের স্বাস্থ্য সম্পাদক ইমাম হোসেন সহ সহকারি তথ্য কর্মকর্তা ও অফিস সহায়ক উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেন, আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। সরকারের নানা সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। পাওয়া যায় বিনামূল্যে উচ্চ রক্তচাপ মাপা ও ডায়াবেটিস পরিমাপ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য আপারা এগিয়ে চলছে।


তিনি আরো বলেন, তথ্যসেবা গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ণ সম্ভব। এছাড়াও তিনি বাল্যবিয়ে, মাদক, নারী নির্যাতনের উপর সচেতনতা মূলক আলোচনা করেন।


পরে উপস্থিত নারীদের শিক্ষা গুরুত্ব সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুল আলম আলোচনা করেন।

Tag
আরও খবর