ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়িসহ প্রায় পাঁচলাখ টাকার ক্ষয়ক্ষতি



সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর, মজুদকৃত ধান ও নগদ টাকা অন্যান্য আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 । বৃহস্পতিবার দুপুরে  উপজেলার সদর ইউনিয়নের জমশেরপুর  গ্রামে এই আগুনে পুড়ার ঘটনাটি ঘটেছে। কিভাবে এই আগুন লেগেছে কেউ বলতে পারছেনা। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই ইউনিয়নের জমশেরপুর গ্রামের মৃত রঘুনাথ সরকারের ছেলে নিবারণ সরকার (৪০)। এতে আনুমানিক নিবারণের পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সনেট তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে বাড়ির কাজ সেরে ঘরে ছয় মাসের সন্তানকে নিয়ে শুয়ে ছিলেন নিবারণের স্ত্রী অঞ্জনা রানি সরকার। হঠাৎ করেই নিবারণের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এসে ঘর থেকে অঞ্জনা রানি ও তার শিশুসন্তাকে বের করে নিয়ে আসেন। পরে প্রতিবেশীদের  আধাঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তের বাড়িঘর পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

১১ ঘন্টা ৯ মিনিট আগে