চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

বেগমগঞ্জে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের শিকার


নোয়াখালীর বেগমগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) জোর পূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। 


গুরুতর অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


বুধবার (১০ মে) দুপুরে বেগমগঞ্জ উপজেলার জিলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীর মা বলেন, বুধবার সকাল ১১ দিকে তাদের বাড়ির পার্শ্ববর্তী দরজি বাড়ির নুর নবীর ছেলে শামছু উদ্দিন (৩০) তাদের ঘরের মুঠোফোনে কল করে। এসময় তার ছোট মেয়ে (ভিকটিম) ফোন রিসিভ করলে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। ছেলেটির প্রস্তাবে রাজি না হয়ে ফোন কেটে দেয় সে।


এরপর, বেলা ১২ টার দিকে বাড়ির পাশের একটি দোকানে আইসক্রিম ও ট্যাংক কিনতে গেলে, সেখানে শামছু উদ্দিন তাকে জোরপূর্বক তুলে পার্শ্ববর্তী একটি কবরস্থানের উপর নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বলেন, আমার তিন মেয়ে। এই মেয়েটি সবার ছোট। সে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমার কোনো ছেলে না থাকায় তাকে বিভিন্ন সময় ঘরের টুকিটাকি জিনিস কিনতে দোকানে যেতে হয়। আমার নিষ্পাপ মেয়েটার সঙ্গে যে এ ধরনের ঘটনা ঘটিয়েছে আমি তার উপযুক্ত বিচার চাই।


অভিযুক্ত শামছু উদ্দিনের পরিবারের সদস্যরা ভুক্তভোগীর পরিবারকে মামলা না করার জন্য হুমকি-ধমকিও দিচ্ছেন বলে জানান ভুক্তভোগীর বাবা।


২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক (ইন্টার্ন) ডা. সজীব করিম বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রী এখানে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। বৃহস্পতিবার ১১মে সকালে তার মেডিকেল পরীক্ষা নিরীক্ষা শেষ করে ওষুধের ব্যবস্থা করে আছেন।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিষয়টি জানা মাত্রই হাসপাতালে ভুক্তভোগীর কাছে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর


deshchitro-6a58c65d024de-160726055405.webp
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে