জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ৪ লক্ষ ৫৬ হাজার জাল টাকাসহ মুলহোতা গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী থেকে ৪ লক্ষ ৫৬ হাজার জাল টাকা, জাল টাকা ছাপানোর সরঞ্জামসহ চক্রের মুলহোতা কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যলয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ক্রাইম এন্ড অপস্ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান ১০ মে (বুধবার) সকাল ১০.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলা পঞ্চক্রোশী এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় তার নিকট থেকে জাল টাকা ছাপানোর মুলহোতা মোঃ কালাচানের ছেলে মোঃ ফরিদুল ইসলাম (২১) কে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে চার লক্ষ ছাপান্ন হাজার টাকার জাল নোট সহ টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, প্রায় দেড় বছর যাবত আসামী তার নিজ বসতবাড়িতে জাল টাকার বিভিন্ন ধরণের নোট তৈরি করে পার্শ্ববর্তী টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে জাল নোট বিক্রি করিতো। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আসামী ০২ (দুই) কোটি টাকার জাল নোট ছাপানোর মিশন গ্রহণ করেছিলো। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও খবর