শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

রাজশাহী জাতীয় যুব সংহতি'র দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি ঈশান ও সা. সম্পাদক

রাজশাহী মহানগর  জাতীয় যুব সংহতি'র  দ্বি-বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য জাতীয় যুব সংহতি রাজশাহী মহানগরের সভাপতি  সাজিদ রওশন ঈশান ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ মাহমুদুন নবী তুষার নাম ঘোষণা করা হয়েছে।


রাজশাহীর সুনামধন্য রেষ্টুরেন্ট কুকিজার চাইনিজ রেষ্টুরেন্ট এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষনা করা হয়।


দলীয় সভাপতি জি এম কাদেরের নির্দেশে এ ঘোষণা দেন সাবেক এমপি ও জাতীয় যুব সংহতির

আহবায়ক এবং অনুষ্ঠানের প্রধান অতিথি এইচ এম শাহরিয়ার আসিফ।  


তিনি বলেন, কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়ে মহানগর সভাপতি ঈশান কে বলেন, “তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা দলের প্রাণ তাই দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে এবং এ কমিটির মাধ্যমে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।”


প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আজ বাংলাদেশে লাখ লাখ বেকার যুবক কর্মসংস্থান না থাকায় বিপদগামী হয়ে পড়ছে, তাই যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য সরকারের প্রতি দাবি জানান। জনগণের অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছে জাতীয় পার্টি, মানুষের ভোটের অধিকার আদায়ে তিনি সব সময় রাজশাহীর মানুষের পাশে থাকবেন।


এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর  জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও আহবায়ক মো: সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও আহবায়ক অধ্যাপক আবুল হোসেন,রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও যুগ্ন আহবায়ক জাতীয় যুব সংহতি মো: ওয়াসিউর রহমান দোলন সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর