‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক

আওয়ামী লীগ বিএনপিকে কোনো প্রলোভন দেখাচ্ছে না : কাদের

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-05-2023 03:53:16 pm

নির্বাচনে আসা বিএনপির অধিকার এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপিকে কোনো ফাঁদে ফেলছে না বা কোনো প্রলোভনও দেখাচ্ছে না।


বুধবার (১০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘সাব-রেজিওনাল মিটিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন এক্সিলারেটিং দ্যা ট্রানজিশন টু ইলেকট্রিক মোবিলিটি ইন এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক শীর্ষক অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।


এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা নির্বাচনে না আসলে সেটা তাদের ব্যাপার। নির্বাচনে আসাটা তাদের অধিকার। এখানে সরকার কোনো দয়া বর্ষণ করছে না।’


সেতুমন্ত্রী বলেন, ‘সরকার তাদেরকে আমন্ত্রণ করে ডেকে আনবে না। কারণ এটা তাদের অধিকার। এটা তাদের জন্য সুযোগ না। গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক দল হিসেবে নেওয়া প্রয়োজন। এটা আমরা সব দেশে দেখে থাকি। আমরা তাদেরকে ফাঁদে ফেলছি না। কোনো প্রলোভনে ফেলছি না।’


বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করে না বলে দলটির নেতাদের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা আওয়ামী লীগকে বিশ্বাস করছে না কেন? আওয়ামী লীগ তাদের কি প্রতিশ্রুতি দিয়েছে? নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে।’


ওবায়দুল কাদের জানান, বিএনপির নির্বাচনে আসার বিষয়টা তাদেরই সিদ্ধান্ত। এখানে কেউ কাউকে ডেকে আনছে না।


গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে (জাহাঙ্গীর) আওয়ামী লীগ করত। আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছে। ওর মা প্রকাশ্যে কখনো আওয়ামী লীগ করেছে, সেটা তো আমাদের জানা নাই। কাজেই তাকে তো বিরত রাখা আমাদের বিষয় না।’

আরও খবর





6a4b759b711d4-060726033003.webp
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

৩ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে