ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ভাংগায় সাবেক চেয়ারম্যান মোতালেব মাতুব্বর ও তার ভাই সুমনের বিরুদ্ধে গ্রাম বাসির মানববন্ধন

ফরিদপুরের ভাঙ্গায় বুধবার (৯ মে)বিকেল ৩টায় চান্দ্রা ইউনিয়নের পুলিয়া বাজার সংলগ্ন আজিম নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতালেব মাতুব্বর ও তার ভাই মোকলেছুর রহমান সুমন গংদের বিরুদ্ধ আজিম নগর ইউনিয়নের নির্যাতিত, প্রতারিত ও সাধারণ মানুষ মানববন্ধন করেছে। 


এসময় উপস্থিত আজিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান বলেন,আমরা আজিম নগরের মানুষ শান্তি প্রিয়। আমাদের মধ্যে কখনো সম্প্রতির অভাব ছিলনা। দীর্ঘদিন থেকে মোতালেব মাতুব্বর ও তার ভাই মোকলেছুর রহমানের জন্য আজ এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। সুমনের লালিত পালিত গোন্ডাবাহিনী দিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে জমি জোর পূর্বক দখল করে নিচ্ছে বলে এমন অভিযোগ সাংবাদিক ভাইয়েরা ভুক্তভোগীদের নিজের মুখেই শুনলেন।


তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত শুক্রবার পুলিয়া বাজারে নাস্তা খাওয়ার সময় সুমনের ক্যাডাররা তিনজন কে তুলে নিয়ে যায় ইরফান উদ্দিন ফিলিং স্টেশনের পিছনে। সেখানে নিয়ে তাদের উপর পাশবিক নির্যাতন ও পায়ের রক কেটে দেয়া হয়। আজ তারই প্রতিবাদে সাধারণ মানুষের কাতারে দাড়িয়ে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি ফরিদপুর -৪ আসনের এম পি নিক্সন চৌধুরী ও সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।


উল্লেখ্য, গত শনিবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, শুক্রবার উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল এলকায় সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামিরা হলেন, ওহিদ মাতুব্বর (৪৩), ফরহাদ হোসেন (৩৮) মো. হোসাইন খান (৩৫) লাবু মাতুব্বর (৩৫) ফারুক হাওলাদার (৩৫) আক্তার মাতুব্বর (৩০) ইকবাল শিকদার (৩০) 


প্রসঙ্গত সুমনের হাজী এরফান উদ্দিন ফিলিং স্টেশনের দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় ৩ জন গুরুতর আহত হন। এতে ইমরান তালুকদারের বাম পায়ের রগ কেটে যায়। এই ঘটনায় ইকবাল তালুকদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 


ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ৭ জন আসামীসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই বাকী আসামীদের গ্রেফতারের করা হবে।


অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো.হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, সংঘর্ষের ঘটনায় বিভিন্ন এলাকায় আসামীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

১১ ঘন্টা ১ মিনিট আগে