শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

আগ্নেয়াস্ত সহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রেস ব্রিফিং



 ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে একটি সচল আগ্নেয়াস্ত্রের সাথে তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ।


গতকাল সোমবার (৮ মে) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। 


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গেল শনিবার (৬মে) বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী জিয়াবাড়ি এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে সবুর হাসান ওরফে জুলুন (২৬) এর কাছ থেকে ১৩০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল, তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। 


এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই নিরস্ত্র জহুরুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেন। আসামিকে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে আরও নতুন তথ্য

সবুর হাসান অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।


তার তথ্য মতে আবার অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গির রতন দিঘী গ্রামের ইসরাইল ওরফে পানিপথের ছেলে রাকিব হাসান ওরফে লতিফ ওরফে ফুচকুন(২৬) কে গ্রেফতার করা হয়।


জিজ্ঞাসাবাদে রাকিব তথ্য দেয় যে তার কাছে একটি আগ্নেয়াস্ত্র আছে ও আগ্নেয়াস্ত্রটি তার আপন চাচাতো ভাই বালিয়াডাঙ্গির রতন দিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে রানা মিস্টার (৩৫) এর কাছে রাখা আছে। তার তথ্য মোতাবেক অভিযান চালিয়ে রানা মিস্টারকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। সেখানে চটের ব্যাগের ভেতরে রক্ষিত শপিং ব্যাগ দ্বারা প্যাচানো অবস্থায় ট্রিগার, ফায়ারিং পিন ও ব্যারেল সংযুক্ত একটি সচল আগ্নেয়াস্ত্র, ওয়ান সুটার গান ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। 


পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার এসআই নবিউল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গি থানায় সোমবার (৮ মে) আরো একটি আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক ধারায় একটি মামলা দায়ের করেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন, ওসি (ডিবি) আনোয়ারুল ইসলাম, ওসি (ডিএসবি) আব্দুল মতিন প্রধানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ,জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে