শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

জামালপুরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, গ্রেপ্তার হয়নি ধর্ষক


জামালপুরের মেলান্দহ উপজেলায় ৯ মাস আগে ধর্ষণের শিকার এক বুদ্ধি-প্রতিবন্ধী স্বামী পরিত্যক্ত নারী সন্তান প্রসব করেছে। রোববার (৭ মে) বিকাল ৫ টা দিকে জামালপুর জেনারেল হাসপাতালে এ ধর্ষিতা নারী কন্যা সন্তান প্রসব করেন। ধর্ষনের শিকার ওই নারী ও নবজাতক জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের ঘটনায় গত (৫ মে) ওই নারীর মা বাদী হয়ে মেলান্দহ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। তবে ধর্ষণ মামলার আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা এলাকার মামুন মিয়া (৩৫) তিনি কৃষক কাজ করেন। স্থানীয় ও ধর্ষিতা নারীর স্বজনরা জানান,’ধর্ষিতা নারী বুদ্ধি প্রতিবন্ধী। তাঁর বিয়ে হয়েছিল। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তিনি স্বামী পরিত্যক্ত হন। ৮-৯ মাস আগে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকারের তিন মাস পর ওই নারী ও তাঁর মা বুঝতে পারেন ধর্ষিতা নারীর গর্ভে সন্তান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় এ ঘটনা ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি সমঝোতা হওয়ার জন্য অভিযুক্তের পরিবার থেকে ধর্ষণের শিকার নারীর পরিবারকে বলে। অভিযুক্ত মামুন ওই নারীকে বিয়ে করবেন বলে ধর্ষণের শিকার ওই নারীর পরিবারকে জানান এবং এই ঘটনা কাউকে না জানাতে বলেন। পরে বিষয়টি নিয়ে সমঝোতা হওয়ার জন্য সালিশি হয়েছিল। পরে বিষয়টি সমঝোতা না হলে ধর্ষিতা নারীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই নারীর মা বলেন, আমরা গরীব মানুষ, এহন মেয়ে ও বাচ্চা নিয়ে কই যামু, কি করমু চিন্তায় আছি। মীমাংসা হওয়ার কথা ছিল, কিন্তু তাঁরা মীমাংসা হয় নাই। কাল হাসপাতালে মেয়ে হয়েছে। কাছে টাকা পয়সা নাই যে মেয়েকে চিকিৎসা করমু। আমার মেয়ে ও তার সন্তানের একটা ব্যবস্থা চাই সরকারের কাছে। আর মামুনের সর্বোচ্চ শাস্তি চাই তার যেন বিচার হয়। এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ফাকরিয়া আলম বলেন,’রোববার দুপুরে প্রসববেদনা নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হন। বিকেলে একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম হয়। নবজাতক সুস্থ আছে। তবে প্রসূতির শারীরিক অবস্থা দুর্বল। তাঁকে রক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন,’ থানায় মামলার দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। খুব দ্রুত আসামীর গ্রেপ্তার হবে। হাসপাতালে ওই নারীর সঙ্গে আমাদের নারী-পুলিশ ছিলেন। ওই নারীর কন্যা সন্তান হয়েছে।. 


আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে