ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

লক্ষ্মীপুরে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে লাপাত্তা স্বামী


লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে স্ত্রী শারমিন আক্তারের (২৬) লাশ রেখে পালিয়ে গেছেন প্রবাস ফেরত স্বামী মো. সুমনও শাশুড়ি মনি বেগম।


আজ সোমবার (৮ মে) দুপুরে লক্ষ্মীপুর হাসপাতালের চতুর্থ তলায় স্ত্রীর মরদেহ রেখে তারা পালিয়ে যান তারা।


মৃত শারমিন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের তোফায়েলের মেয়ে।


হাসপাতালে গৃহবধূর মরদেহ দেখতে এসে স্বজনরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে স্বামী সুমন ও শাশুড়ি মনি বেগম (গৃহবধূ) শারমিনকে মারধর করেন। একপর্যায়ে শারমিন অচেতন হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসাধীন অবস্থায় শারমিন মারা যায়। 


তার মৃত্যুর পর থেকে স্বামী সুমন ও শাশুড়ি মনি বেগম পালিয়ে গেছে। আমরা এ ঘটনায় সঠিক বিচার দাবি করছি। শারমিন ও সুমনের সংসারে সাত বছর বয়সী এক মেয়ে রয়েছে।


লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করছি, বাড়িতে অভিযুক্ত মা ও ছেলেকে পাওয়া যায়নি, তাদের বসতঘর বন্ধ পেয়েছি, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।

আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

১০ ঘন্টা ৪২ মিনিট আগে