মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা নিরাপদ পানীয় জল ব্যবহারে মাটির মেটে বিতরণ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা দায়িত্বকালীন সময়ের জন্য: তথ্য উপদেষ্টা বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘সবই করতে চাই, কিন্তু হাত-পা বাঁধা’—ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী চিলমারীতে "নদী ভাঙন রোধ ও বাঁধের ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন দৌলতদিয়ার দুই বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক ও সাইবার আসক্তি বিষয়ে সচেতনতামূলক সভা দোহাজারীতে ৫০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাত রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: সিইসি গোয়ালন্দের পদ্মা নদীতে অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও জাল জব্দ, আগুনে ধ্বংস দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ নির্মাণের ১১ বছর পরও তালাবদ্ধ শার্শার ১০ শয্যার হাসপাতাল শ্রীবরদীতে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সাথে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের যৌথ সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সাথে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 


এ সময় উপস্থিত ছিলেন হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর এর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমিন, সহকারী প্রশিক্ষণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফ। 


এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্য মাওলানা কে এম শরীয়তুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এম শোয়াইব। এছাড়াও স্থানীয় জেলা ও মহানগর নেতৃবৃন্দ প্রমুখ। 


উক্ত সভায় আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীরসাহেব চরমোনাই মনোনীত হাতপাখা মেয়র প্রার্থীকে বিজয়ী করতে নানামুখী উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নির্বাচনে যেন কোন কালো শক্তি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের অধিকার ছিনিয়ে নিতে না পারে সেজন্য হাতপাখার কর্মীরা সর্বাত্মকভাবে মাঠে থেকে হাতপাখার বিজয় নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা টিমের নেতৃবৃন্দ হাতপাখাকে বিজয়ী করতে বহুমুখী দিক নির্দেশনা প্রদান করেন।

আরও খবর