ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ অভয়নগরের পুড়াখালী–রঙ্গার হাট সড়কের বড় গর্তে চরম ঝুঁকিতে জনসাধারণ আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন ৫ আগস্টের গণসমাবেশ সফল করতে চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা দিনাজপুরে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার পবিপ্রবিতে এইচআর ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

চবিতে অপরাধ ও তরুণ প্রজন্ম শীর্ষক উন্মুক্ত সেমিনার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 02:11:06 pm

ফাইল ছবি

◾ শিক্ষা ডেস্ক


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়' এর উদ্যোগে 'অপরাধের বৈজ্ঞানিক বিশ্লেষণ: প্রেক্ষিত তরুণ প্রজন্ম' শীর্ষক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


আজ বুধবার (৩১ আগস্ট) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১০১ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 


মো: মুরাদ হোসেন এর সভাপতিত্বে সেমিনারে 'অপরাধের বৈজ্ঞানিক বিশ্লেষণ: প্রেক্ষিত তরুণ প্রজন্ম' শীর্ষক মূল প্রবন্ধটি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো: শাখাওয়াত হোসেন। তিনি তার প্রবন্ধে অপরাধ কী, এর বৈজ্ঞানিক বিশ্লেষণ, তরুণ কারা, অপরাধের কারণ, প্রতিকার ও এর প্রতিরোধ ইত্যাদি অপরাধ বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরেন। 




তিনি বলেন, "বাংলাদেশে সমসাময়িক কালে তরুণ প্রজন্মের অপরাধের দিকে ঝুঁকে পড়ার একটি প্রবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। তরুণ প্রজন্মের অপরাধ প্রবণতার জন্য দায়ী উল্লেখযোগ্য কারণের একটি হচ্ছে ব্যক্তিগত ইস্যু ও অন্যটি হচ্ছে পরিস্থিতিগত কারণ। ব্যক্তিগত ইস্যুর মধ্যে রয়েছে: অনিরাপত্তায় ভুগা, ভয়, আবেগময় দ্বন্ধ, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, ভয়, শত্রুতা, অবজ্ঞা, আবেগপ্রবণতা, বশ্যতা ইত্যাদি।"


তিনি আরও বলেন, "অন্যদিকে পরিস্থিতিগত কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, পিয়ার গ্রুপের সাথে সম্পর্ক, বিদ্যালয়ের পরিবেশ (সহপাঠীদের সঙ্গে মেলামেশা, স্কুলের প্রতি আগ্রহ, একাডেমিক অনাগ্রহের ফলশ্রুতিতে পাশ করতে ব্যর্থ হওয়া), সিনেমা/নাটক, কাজের পরিবেশ, পরিবার (মা-বাবার শৃঙ্খলা, পিতামাতার প্রতি আসক্ততা, পিতার পেশা, বিচ্ছিন্ন পরিবার, গৃহস্থালি কর্মকান্ড) প্রভূত কারণে শিক্ষার্থীরা অপরাধ প্রবণ হয়ে উঠছে।" 


সেমিনারে উপস্থাপিত প্রবন্ধের উপর মূল আলোচক ও সমালোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ্। তিনি তার বক্তব্যে বলেন, "সমাজের সমতা, উন্নয়নের জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তাই, তাদেরকে জানতে হবে কোনটা অন্যায় আর কোনটা ন্যায়, কোন মন্দ আর কোনটা ভালো ইত্যাদি। কেননা, দেশকে এগিয়ে নিতে তরুণদের ভূমিকা অপরিসীম।"


সেমিনারে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম। তিনি বলেন, "দেশকে শিক্ষিত, সভ্য ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে তরুণদেরই এগিয়ে আসতে হবে। সেজন্য তরুণদের থাকতে হবে কলুষমুক্ত। তাই, তাদেরকে জানতে হবে অপরাধ বিজ্ঞান। যেটি আজকের উপস্থাপিত প্রবন্ধে খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এটি আমাদের জীবনে বাস্তবায়নের পালা।"


এছাড়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: মোরশেদুল আলম, একই বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক মিলন এবং ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রভাষক মো: মাজহারুল ইসলাম। 


উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন, চবি লেখক ফোরাম এর প্রতিষ্ঠাকালীন সভাপতি আরমান শেখ, উপদেষ্টা মো: রাফসান ও সংগঠনটির বর্তমান সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 


উল্লেখ্য, ২০২১-২২ কার্যবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই তরুণ কলাম লেখক ফোরাম দেশের ১৭টি তরুণ কলাম লেখক ফোরামের মধ্যে সেরা তরুণ কলাম লেখক ফোরাম হিসেবে নির্বাচিত হয়েছে। সেই সাথে সেরা সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন চবি তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো: রাফসান।

আরও খবর