শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

হবিগঞ্জে ধানের ভালো ফলনেও কৃষকের মুখে নেই হাসির ছোয়া।



হবিগঞ্জের হাওর অঞ্চলে চলছে ধান কাটার ভরা মৌসুম। ক্ষেত খলা মাঠ-ঘাট সবখানেই এখন কৃষকদের ব্যস্ততা। কোন কোন কৃষক যখন ক্ষেতে গিয়ে ধান কাটছেন তখন আবার কোন কোন কৃষক আবার পরিবারের সদস্যদের নিয়ে গোলায় ধান তোলতে পার করছেন ব্যস্ত সময়। এমন দৃশ্য এখন জেলার সর্বত্র। তবে জেলায় এবার ধানের বাম্পার ফলন হলেও দামের কারণে হাসি নেই কৃষকের মুখে। বাজারে সব কিছুর দামই যখন উর্ধ্বমুখী তখনও ধানের এমন দামে হতাশ কৃষকেরা। যদিও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর বলছেন বরাদ্ধ না আসায় এখনো জেলায় শুরু হয়নি সরকারিভাবে ধান-চাল কেনা।জানা যায়, জেলায় এবার ১ লাখ ২২ হাজার হেক্টরেরও বেশি জায়গায় বোরো ধানের আবাদ হয়েছে। ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধান ছাড়া সবজাতের ধানেরই ফলন ও হয়েছে ভালো। ইতোমধ্যে হাওরে অর্ধেকেরও বেশি ধান কাটার কাজ শেষ। শ্রমিক কিংবা আধুনিক কম্বাইন্ড হারভেস্টার যে যে ভাবে পারছেন ফসল কেটে ঘরে তুলছেন। যা হাওড়ের একমাত্র এই ফসল কৃষকের সাড়া বছরের খোরাক। তবে খুশি নেই তারা। বলছেন সার, বীজ শ্রমিকসহ সব খরচের তুলনায় ধানের দাম কম। এজন্য সরকারের দিকে চেয়ে আছেন এসব কৃষক। কৃষকরা বলছেন উপযুক্ত দামে সরকার ধান কিনলে উপকৃত হবেন তারা।লাখাই উপজেলার কৃষক সুজন কুমার শীল জানান, এক ক্ষের জমিতে যে পরিমান ধান পাওয়ায় আর যে পরিমান খরচ হয় সেই হিসেবে কোন লাভ থাকেনা কৃষকের। সারা বছর জমিতে শ্রম দিয়েও যদি লাভের মুখ দেখা না যায় তা হলে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো দায়। তাই সরকার যদি ন্যয্যমূল্য দিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা শুরু করতো আমাদের জন্য ভালো হতো। কৃষক আলতাফ রহমান জানান, প্রতি মন ধান এখন কেনা বেচা হচ্ছে ৮শ থেকে সাড়ে ৮শত টাকায়। এ টাকায় ধান বিক্রি করলে আমাদের কোন লাভ থাকে না। কৃষক মুজাহিদ আলী জানান, আমরা কৃষক সারা বছর এ ধান বিক্রির টাকা দিয়েই আমাদের সংসার চালাতে হয়। কিন্তু বাজারে যখন সব কিছুর দাম উর্ধ্বমুখী তখনও ধানের দাম কম। তাই ধানের ন্যয্য দাম যদি সরকার আমাদের না দেয় তা হলে আমাদের পথে বসতে হবে।এ বিষয়ে সিলেট বিভাগ অটোরাইস মিল মালিক সমিতির সভাপতি শংকর পাল জানান, অনেক কৃষকই ধান না শুকিয়ে বিক্রি করে দেন। যে কারণে তারা দাম কম পান। যদি শুকনো ধান বিক্রি করতে তা হলে ভালো দাম পেত তারা। হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা চাই থোয়াই মার্মা জানান, সরকার ১ হাজার ২ টাকা মন ধান কেনার সিদ্ধান্ত নিলেও বরাদ্ধ না আসায় ধান কেনা শুরু হয়নি। বরাদ্ধ সাপেক্ষে শীঘ্রই ধান কেনা শুরু হবে।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে