ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

সাংবাদিকদেরও পেট আছে তারাও বাজার করতে হয়,এমপি ইব্রাহিম।



অনেক গণমাধ্যম তাদের প্রতিনিধিদের নিয়মিত বেতন দেয় না। সারাদিন মানুষের জন্য কাজ করে তাদের বাড়ি ফিরতে হয়। সাংবাদিকদের ও পেট আছে, তাদেরও বাজার করতে হয়। এভাবে তো মানুষের জীবন চলতে পারে না। এমন মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।


শনিবার (৬ মে) সন্ধ্যায় চাটখিল উপজেলার একটি রেস্টুরেন্টের মিলনায়তনে ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা শাখার আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।


এমপি ইব্রাহিম আরও বলেন, সব পেশার একটা পরিচয় আছে এবং নির্দিষ্ট বেতন কাঠামো আছে। অনেক সাংবাদিকদের জন্য তাও নেই। তারা কষ্টে জীবন যাপন করেন। সমাজের সত্য ঘটনা তুলে ধরলেও নিজেদের ঘটনা কাউকে বলতে পারেন না।


বিশেষ অতিথির বক্তব্যে চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, সাংবাদিকদের অনেক গ্রুপ, অনেক দল। উপজেলা পর্যায়েও অনেকগুলো প্রেসক্লাব রয়েছে। নিজেদের প্রয়োজনে সবাইকে এক থাকতে হবে। সব সময় সত্য তুলে ধরতে হবে। আপনাদের কাজগুলো আমাদের উৎসাহ দেয়। আমাদের সব সময় তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরা পাশে থাকবো।


বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রুবেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু, সাংবাদিক রিপন মজুমদার, মিজানুর রহমান বাবর, সোহেব হোসেন ভুলু, আবু তৈয়ব, মামুন হোসেন, দিদারুল আলম, কামরুল কানন, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন বাঁধন, শেখ ফরিদ, অমলেশ ভট্টাচার্য পলাশ, সাইফুল ইসলাম রিয়াদ প্রমুখ।


আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

১০ ঘন্টা ৯ মিনিট আগে