সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’ শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

পশ্চিম কানাডায় দাবানল, এলাকা ছাড়ছে হাজার হাজার মানুষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 12:11:59 am

কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রার কারণে এই দাবানলের সৃষ্টি হয়েছে।  প্রায় ১৩ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশটির সরকারি রিপোর্টে এ কথা বলা হয়েছে। 


কানাডিয়ান সরকারের সর্বশেষ জরিপে বলা হয়েছে, মে মাসের শুরুতে মৌসুমের গড় তাপমাত্রার চেয়ে কখনও কখনও ১০ ডিগ্রি সেলসিয়াস (৫০ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাচ্ছে। দেশটির কৃষি জমির একটি বড় এলাকা পশ্চিম এবং মধ্য কানাডায় বর্তমানে ‘অস্বাভাবিকভাবে শুষ্ক’ অবস্থা বিরাজ করছে এবং এমনকি অনেক জায়গায় ‘ভয়াবহ খরা’ অব্যাহত রয়েছে। 


আলবার্টা প্রদেশের বনভূমিতে দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শুক্রবার ৭০টিরও বেশি সক্রিয় আগুনের খবর পাওয়া গেছে, যার মধ্যে বেশ কয়েকটি নিয়ন্ত্রণের বাইরে।


প্রদেশের উত্তরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফক্স লেক এলাকায় প্রায় ১,৫০০ হেক্টর (৩,৭০০ একর) জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে এবং ইতোমধ্যেই প্রায় ২০টি ঘর সমন্বিত একটি ছোট সম্প্রদায়কে গ্রাস করেছে।


ব্রিটিশ কলাম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দ্বিগুণ প্রভাব পড়েছে। বেশ কয়েকটি দাবানল অভ্যন্তরীণভাবে সক্রিয় রয়েছে, অন্যদিকে প্রদেশের দক্ষিণে দ্রুত বরফগলে হুমকির মুখে পড়ছে, যা নদীর পানির স্তর বাড়িয়ে দিচ্ছে। যার মধ্যে কয়েকটি নদীর পানি তীব্র বেগে উপচে পড়ছে। কর্তৃপক্ষ বলেছে, সপ্তাহান্তে প্রত্যাশিত ভারী বৃষ্টি পরিস্থিতি আরও খারাপ করতে পারে।


প্রাদেশিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘অনেক দিনের অস্বাভাবিকভাবে উষ্ণ তাপমাত্রা ব্রিটিশ কলাম্বিয়ার অভ্যন্তরে বেশিরভাগ অংশ জুড়ে দ্রুত তুষার গলছে এবং উচ্চ প্রবাহ সৃষ্টি করেছে। কিছু এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।


সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম কানাডা বারবার চরম আবহাওয়ার কারণে বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে, যার তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি বিশ্ব উষ্ণায়নের কারণে বেড়েছে।

আরও খবর


6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

১২ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে