প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

জরায়ু মুখ-স্তন ক্যানসার প্রতিরোধে পুনাকের কর্মশালা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 11:58:29 pm

জরায়ু মুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।


শনিবার (৬ মে) রাজধানীর রমনাস্থ পুনাক ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।


পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রওশন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন ডা. রেহেনা আক্তার।


ডা. রওশন আরা বেগম বলেন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধ করা যায়। তিনি এক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানান।


তিনি বলেন, এ সংক্রান্ত সেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী প্রান্তিক এলাকায় কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। ইপিআই কর্মসূচির মাধ্যমে জরায়ু মুখ ক্যানসারের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।


এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য পুনাককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পুনাক একটি বিশাল শক্তি, যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।


ডা. রেহেনা আক্তার বলেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্তন ও জরায়ু মুখ ক্যানসার শতভাগ নিরাময়যোগ্য। এ ধরনের ক্যানসারের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের অনুরোধ জানান তিনি।


এসময় পুনাক সভানেত্রী বলেন, স্তন ও জরায়ু মুখ ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ক্যানসার প্রতিরোধে সচেতন হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।


পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে পরে ব্যাপক পরিসরে এ ধরনের সেমিনার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।


কর্মশালয় পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা আমিন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. শাহানাজ কুতুবী, ইনসেপ্টার সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা অনন্যা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় পুনাক সদস্য এবং ইনসেপ্টার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর