সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

মানিলন্ডারিং প্রতিরোধে পদ্মা ব্যাংকের ‘ব্যামেলকো সম্মেলন’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 09:03:18 pm

মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের (ব্যামেলকো) নিয়ে প্রথমবারের মতো সম্মেলন করেছে পদ্মা ব্যাংক। শনিবার (৬ মে) রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা কনভেনশন সেন্টারে দিনব্যাপী ‘ব্যামেলকো কনফারেন্স ২০২৩’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়।


ব্যাংকটির সব শাখার ব্যামেলকো, উপ-শাখার অ্যামেলকো, করপোরেট প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান, ব্যাংকের এএমএল ও সিএফটি কেন্দ্রীয় পরিপালন কমিটি এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২০ জন এতে অংশ নেন।


সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও ফয়সাল আহসান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, পদ্মা ব্যাংকের ক্যামেলকো সৈয়দ তৌহিদ হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী।


ব্যবস্থাপনা পরিচালক ও সিইও স্বাগত বক্তব্যে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রশমনে রিপোর্ট দেওয়া সংস্থা হিসেবে পদ্মা ব্যাংকের দৃঢ় অবস্থানও ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে বিএফআইইউ’র প্রধান মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা, আইনি কাঠামোর যথাযথ প্রয়োগের গুরুত্ব উল্লেখ করে সবাইকে নিজ নিজ অবস্থানে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও সঠিকভাবে দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান।


সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় পর্বে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধের ওপর চারটি বিষয়ভিত্তিক সেশন হয়। সেশন চারটি পরিচালনা করেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী ও উপ-পরিচালক মো. আশরাফুল আলম। প্রশ্নোত্তর পর্ব ও ক্যামেলকোর ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে এ সম্মেলন শেষ হয়।

আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১০ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে