নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী

প্রিয় শিক্ষক ইসহাকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 09:01:08 pm

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার শৈশবের স্মৃতি জড়ানো বিদ্যাপীঠ চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলের ইংরেজির শিক্ষক মোহাম্মদ ইসহাকের (৮৪) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


শনিবার (৬ মে) চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন এ প্রবীণ শিক্ষকের ইন্তেকালের সংবাদে চট্টগ্রাম সফররত শোকাহত মন্ত্রী তার প্রিয় শিক্ষকের বাসভবনে ছুটে যান। প্রয়াত শিক্ষক ইসহাকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


ড. হাছান এক শোকবার্তায় বলেন, ১৯৬৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মুসলিম হাইস্কুলের শিক্ষক মোহাম্মদ ইসহাক ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্সের পর লেবাননের বৈরুতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জনের পর শিক্ষকতায় আসা এ মানুষটি চাইলে তৎকালীন সিভিল সার্ভিসের একজন সেরা অফিসার হতে পারতেন। কিন্তু শিক্ষকতার মাধ্যমে দেশ ও জাতির সেবাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি। আদর্শ শিক্ষকের অনন্য উদাহরণ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।


১৯৭৮ সালে এসএসসির পর স্কুলজীবন শেষে বহু বছর পেরিয়ে গেলেও এবং রাষ্ট্র ও রাজনীতির শত ব্যস্ততার মধ্যেও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ মাঝেমধ্যে তার প্রিয় শিক্ষক মোহাম্মদ ইসহাককে দেখতে গেছেন, তার পা ছুঁয়ে সালাম করেছেন, স্মৃতিচারণ করেছেন। ছাত্রের আচরণে গৌরবের অশ্রুতে শিক্ষক ইসহাকের দু'চোখ বারবার ভিজে উঠেছে।


১৯৩৯ সালের ১৭ জুন নোয়াখালীর রামগঞ্জে বাবা আহমদ রাজা ও মাতা মনজুরেন্নেছার কোলে জন্মগ্রহণকারী মোহাম্মদ ইসহাক তার তিন দশকের শিক্ষকতা জীবনে চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলে ইংরেজির প্রবাদপ্রতিম শিক্ষক, প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করে স্মরণীয় হয়ে রয়েছেন।

আরও খবর