নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

শ্রীমঙ্গলে ব্রিজ দেবে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের সিন্দুরখান বাজার সংলগ্ন পাট্টার পুল নামে পরিচিত বহু পুরনো ব্রিজটি দেবে গেছে এবং প্রতিটা পিলারেই ফাটল দেখা দিয়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় এই ব্রিজটি ভেঙ্গে বড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি দীর্ঘদিন ধরে দেবে গেছে, তবুও ভারী যানবাহনসহ সবধরণের যানবাহন ও মানুষ চলাচল অব্যাহত রয়েছে।



এ ব্রিজ দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করছেন। সিন্দুরখান ইউনিয়নের মানুষদের সিন্দুরখান বাজারে যাওয়ার একমাত্র অবলম্বন ব্রিজটিতে ঝুঁকি নিয়ে তারা চলাচল করছেন। ব্রিজে গাড়ী, সিএনজি, অটোরিক্সা বা মোটর সাইকেল উঠলে কেঁপে কেঁপে উঠে ব্রিজ। যেকোন মুহুর্তেই ধসে পড়ে দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরেই ব্রিজটি এমন অবস্থায় থাকলেও সংশ্লিষ্টদের নেই কোন পদক্ষেপ। ব্রিজটি দ্রুত সংস্কার করে এলাকাবাসিকে ঝুঁকিমুক্ত চলাচলের সুযোগ করে দেয়ার জন্য স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের কাছে এ দাবি জানিয়েছেন ইউনিয়নবাসি।

Tag
আরও খবর