পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ 'বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার'—পীরগাছায় এমপি রেজেকা সুলতানা ফেন্সির কঠোর হুঁশিয়ারি চন্দনাইশে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে ১টি গরুর মৃত্যু, আশঙ্কাজনক ৬টি গলাচিপায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মৃত্যু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন বানিয়াচংয়ে সাংবাদিক আব্দাল মিয়া'র পুত্র সজিবের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত আশাশুনির খাল-বিল ও বাড়িঘর একটানা বৃষ্টিপাতে জলমগ্ন লাখাইয়ে মাজার জিয়ারতের নাম দিয়ে নৌকায় চলে ভন্ডামী, আড়ালে গাঁজা জুয়ার আড্ডা। বাঁশখালীতে জাতীয়তাবাদী আদর্শের চাকরিজীবীদের ত্রান বিতরণ। আনোয়ারুল হক শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ইসলামপুরে প্রতিপক্ষের হয়রানিমূলক অভিযোগে পুরুষ শূন্য বসতবাড়ি ‎মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত গোয়ালন্দে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

সৌদি আরবে দুর্ঘটনায় ফরিদপুরের ভাংগার এক যুবকের মৃত্যু


সৌদি আরবে পুরোনো ঘর ভাংতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের পড়ারণ গ্রামের হাবিবুর রহমান হাবিব(৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) বাংলাদেশ টাইম দুপুর ২টার সময় পুরোনো ঘর ভাংতে গিয়ে ১টি লোহাপাত ছিটকে হাবিবের মাথায় ঢুকে পড়ে । এতে ঘটনা স্থলেই হাবিবের মৃত্যু হয়। নিহত হওয়ার সংবাদ হাবিবের গ্রামের বাড়ী পৌছালে স্ত্রী ও বাবা-মা সহ আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং বার বার মূর্চা যান। হাবিব পড়ারন গ্রামের নুরুল হক খালাসি পুত্র। নিহতের স্ত্রী ও ১টি ৬ বছরের পুত্র সন্তান রয়েছে।


পরিবার সুত্রে জানা যায়, ২০১৮ সালে হাবিবুর রহমান হাবিব পরিবার পরিজন ছেড়ে স্বপ্ন পূরণের লক্ষ্য মরুভূমির দেশ সৌদিআরব রিয়াদে পাড়ী জমায়। সেখানে ৪ বছর চাকরি করে ভালো টাকা রোজগার করেন । এরপর হাবিব বাংলাদেশে এসে ফের গত তিন মাস আগে আবারও সৌদি আরবে চলে যায়। এবার হাবিব দেশে ফিরবে তবে লাশ হয়ে। 


সৌদি থেকে হাবিবের বন্ধু মাসুদ জানায়, রুবেল চোকদারের সাথে বুধবার সকালে হাবিব প্রতিদিনের মত আজও স্ক্রাপের কাজে বাসা থেকে বের হয়। সৌদি আরব রিয়াদের আল খারিজ নামক একটি জায়গায় বাংলাদেশ সময় আনুঃ ২টার সময় মরুভূমির মধ্যে পুরাতন ঘর ভাংছিল। এসময় হঠাৎ ছিটকে একটি লোহারপাত মাথায় ঢুকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


নিহতের বাবা নুরুল হক খালাশি কান্নারত কন্ঠে জানায়, আমার কলিজার টুকরা ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন দ্রুত আমার ছেলের লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা করে দিন।

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১১৪৮ দিন ২ ঘন্টা ১ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১১৬৩ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে