‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

পার্বতীপুরে ট্রাকচাপায় মামা-ভাগনের মৃত্যু


দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকের চাপায় মামা-ভাগনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চান্দাপাড়া এলাকায় পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।


নিহত দুজন হলেন আবুল কালাম (৫০) ও তাঁর ভাগনে আশরাফুল হক মোড়ল (২৬)। আবুল কালাম পার্বতীপুর শহরের ধুপিপাড়া ফকিরতল্যা এলাকার আবু সুলতানের ছেলে। আর আশরাফুল একই এলাকার আবদুল মান্নানের ছেলে।পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর থেকে ভ্যান চালিয়ে ফুলবাড়ী শহরে যাচ্ছিলেন ভ্যানচালক আশরাফুল হক। ভ্যানটি নিয়ে তিনি পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক আশরাফুল ও ভ্যানের যাত্রী তাঁর মামা ভাঙারি ব্যবসায়ী আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান।পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক রিয়াজুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি দিনাজপুরে।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে