শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

টেকনাফে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই বোন

কক্সবাজার টেকনাফে মা আনোয়ারা বেগমের মৃতদের বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন সাদিয়া আক্তার ও শারমিন আক্তার নামে দুই শিক্ষার্থী।


মঙ্গলবার (২ মে) এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন তারা।


এ হৃদয় বিদারক ঘটনায় পরীক্ষাকেন্দ্রে, সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।



পরীক্ষার্থী সাদিয়া ও শারমিন উপজেলার সাবরাং ইউপির ৪ নম্বর ওয়ার্ড পান ছড়ি পাড়া গ্রামের জহির আহমেদের মেয়ে। তারা সাবরাং উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এবার পরীক্ষা দিচ্ছেন।



পরীক্ষার্থীদের বাবা জহির আহমেদ জানান, সাদিয়া ও শারমিনের মা দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও হার্টের সমস্যা রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (২ মে) ভোররাত ৩টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।


সকাল ১১টায় তাদের পরীক্ষা শুরু হয়। তাই মায়ের লাশ বাড়িতে রেখে কাঁদতে কাঁতে এইচএসসি পরীক্ষা দিতে যান সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াছিন । বিকেলে লাশ দাফন করা হবে।


টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমির সুপার ভাইজান নুরুল আবছার জানান, ঘটনাটি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় মেয়েটি পরীক্ষা দেন। এ ঘটনায় সবাই শোকাহত।

Tag
আরও খবর