প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

নোয়াখালীর প্রাইম হাসপাতালের মালিক মারলো ইমামকে, ভিডিও ভাইরাল।


এবার ইমামকে মারধর করছেন নোয়াখালীর প্রাইম হাসপাতালের মালিক ডা. মাহবুবুর রহমানের স্ত্রী শামিমা জাহান সুইটি।


নোয়াখালী জেলা শহর মাইজদীতে মসজিদের একজন ইমামকে মারধর করেছেন প্রাইম হাসপাতালের মালিক ডা. মাহবুবুর রহমান ও তার স্ত্রী শামিমা জাহান সুইটি। এঘটনার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাইজদী প্রাইম হাসপাতালের সামনে ইসলাম ফার্মেসিতে এ ঘটনা ঘটে।


এদিকে সোমবার দুপুরে ইমাম মাহমুদুল হাসান সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামের কক্ষে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহর উপস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমঝোতা করা হয়।

ভুক্তভোগী হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান হাউজিং এস্টেট এলাকার হাজী নূর ইসলাম মসজিদের ইমাম। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের হাফেজ আবদুল মতিনের ছেলে।


ফেসবুকে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, শামিমা জাহান সুইটি ফার্মেসিতে ঢুকে প্রথমে ইমাম মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে সুইটি ধীরে ধীরে ইমামের কাছে গিয়ে তাকে মারধর শুরু করেন। মারধর করতে করতে তাকে ফার্মেসির ভেতরে নিয়ে যান সুইটি।

জানা গেছে, গতকাল সকালে স্থানীয় হাজী নূর ইসলাম মসজিদের ইমাম হাফেজ মাহমুদুল হাসান মসজিদ পরিষ্কার করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রাইম হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার গায়ে ধুলো পড়ার অভিযোগে ইমামকে গালমন্দ করার পর একপর্যায়ে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা তাকে ছাড়িয়ে নেন।


ওই ঘটনার পর বিকেলে মাহাবুবুর রহমানের স্ত্রী প্রাইম হসপিটালের চেয়ারম্যান শামিমা জাহান সুইটি হাসপাতালের সামনের ফার্মেসিতে পেয়ে মাহমুদুল হাসানকে আবার মারধর করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, 'প্রাইম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহবুবুর রহমানের দ্বারা বিভিন্ন সময় ওষুধ কোম্পানির প্রতিনিধি, রিকশাচালক,পথচারী ও হাসপাতালের কর্মচারীরা লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন। ওই ঘটনাগুলোর কোন প্রতিকার হয়নি।'


অভিযুক্ত শামীমা জাহান বলেন, ‘রোববার সকালের ঘটনা আপনারা দেখেননি? রাতের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমার অন্যায় হলে ক্ষমা চাইবো। কিন্তু আমি সেটা মনে করি না। তবুও বিবেচনা করব।’


নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ বলেন, 'তুচ্ছ বিষয় নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা দুই পক্ষকে নিয়ে বসেছি। উভয়পক্ষ আইনগত প্রতিকার না চেয়ে সমঝোতা করে নিয়েছে। তবুও কারও কোনো অভিযোগ থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

আরও খবর

6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে