জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আটোয়ারী উপজেলা কৃষক লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষক লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় উপজেলা কৃষক লীগের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান গোলাপ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি আবুল লতিফ তারিন। বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ আজিজার রহমান আজু।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম, পৌর কৃষক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আকতারুন নাহার সাখি, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মকলেছার রহমান, হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক জয়নুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনুর রশিদ ও এ রায়হান চৌধুরী রকি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা কৃষক লীগ, যুব লীগ, ছাত্র লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ‌ ছয় ইউনিয়নের কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তারিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ   হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নসহ  দেশের সর্বোপরী উন্নয়নে মহাজাগরণ সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছেন।

তিনি আরো বলেন, ভ্রাতৃত্ববোধের সহায়ক ভুমিকা হচ্ছে ঈদ পুনর্মিলনী   অনুষ্ঠান উল্লেখ করে তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।



আরও খবর