ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

শ্যামনগরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী ৩৩৯৪ জন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এবার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী সর্বমোট ৩৩৯৪ জন। এর মধ্যে এসএসসিতে ২১৫৮ জন, দাখিলে ১১২৪ জন ও ভোকেশনালে ১১২ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জানান, শ্যামনগর উপজেলায় তিনটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থী ২১৫৮ জন। কেন্দ্র তিনটির মধ্যে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৮৭৫ জন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৫৬৮ জন ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৭১৫ জন।


দাখিল পরীক্ষা কেন্দ্রে দুটির মধ্যে শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসায় পরীক্ষার্থী ৬৬০ জন ও নওয়াবেঁকী বিড়ালক্ষèী কাদেরিয়া মাদ্রাসায় পরীক্ষার্থী ৪৬৪ জন। শ্যামনগর ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষার্থী ১১২জন।

জানা যায়, প্রায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ভেন্যু হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান নেওয়া হয়েছে। এসএসসিতে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভেন্যু থাকছে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের ভেন্যু থাকছে শ্যামনগর শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভেন্যু নেওয়া হয়েছে ছফুরেন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।  

দাখিল পরীক্ষায় শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসার ভেন্যু থাকছে জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়।

এসএসসি পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে গ্রহণের লক্ষে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে বলে কেন্দ্র সচিববৃন্দ জানান।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন জানান, এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠ, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে ২৬ এপ্রিল থেকে ২৩মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখা এবং পরীক্ষা চলাকালিন সময়ে পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুর ৪০০ গজের মধ্যে সকল ফটোকপি মেশিন ও মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কতৃক।



আরও খবর







deshchitro-6af597d310290-121126044123.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৯ ঘন্টা ১৬ মিনিট আগে