বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-04-2023 10:00:48 am

© সংগৃহীত ছবি


কাজের সঙ্গে সামঞ্জস্যতা রেখে বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম। নতুন নাম প্রস্তাব করা হয়েছে ‘বন্দর, জাহাজ ও নৌপরিবহন মন্ত্রণালয়’, ইংরেজিতে ‘মিনিস্ট্রি অব পোর্টস, শিপিং অ্যান্ড মেরিটাইম অ্যাফেয়ার্স’। 


মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে নাম বদলের বিষয়টি চূড়ান্ত হবে।


এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রণালয়ের নাম হালনাগাদের জন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর রেজুলেশন করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দিয়েছি। এখন তা সচিব কমিটির মিটিংয়ে উঠবে।’


তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এ মন্ত্রণালয়ের মন্ত্রী সেই সময় এ মন্ত্রণালয়ের নাম ছিল- বন্দর, জাহাজ চলাচল ও নৌপরিবহন। ১৯৮৬ সালে সেই নাম বদলে নৌপরিবহন মন্ত্রণালয় করা হয়। এ নাম তো বন্দরের বিষয়টি কাভার করে না।’ 


‘এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের করা রুলস অব বিজনেস অনুযায়ী এ মন্ত্রণালয়ের যে দায়িত্ব দেওয়া আছে, সেটার এক নম্বরে আছে বন্দর। এ জন্য আগে যে নামটি ছিল সেটার আদলে নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে।’


নৌপরিবহন সচিব আরও বলেন, ‘যে কোনো মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের একটা প্রোটোকল আছে। সেই অনুযায়ী নৌপরিবহনের নামও পরিবর্তন হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হবে।’

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে