চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

নোয়াখালীর সুবর্ণচর থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

© সংগৃহীত ছবি



নোয়াখালীর সুবর্ণচর থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত মো: হেলাল উদ্দিন (৪৫) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে।


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলের দিকে নিহত কৃষকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সে নিজ বাড়ির উঠানের পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হেলালের মেয়ের বিয়েতে তার স্ত্রী তাকে একটি জমি বিক্রি করতে বাধ্য করে।


এর পর জমি ক্রেতারা জমি দখল করতে এসে আরো অতিরিক্ত জায়গা দখলের চেষ্টা চালায়। এ সব নিয়ে গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে অভিমান করে বাড়ির উঠানে থাকা পেয়ারা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে খবর পেয়ে পুলিশ রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।

আরও খবর