শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম চা নিলাম অনুষ্ঠিত, ৩০ হাজার কেজি চা বিক্রি, সর্বোচ্চ দর প্রতি কেজি ১ হাজার ৯৫০ টাকা

দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। ২০১৭ সালের ৮ ডিসেম্বর সিলেট অঞ্চলের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র উদ্বোধনের পর ২০১৮ সালের ১৪ মে এ নিলাম কেন্দ্রে প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এরপর এখানে নিয়মিত চা নিলাম হয়ে আসছে। আজ দুপুরে চা মৌসুমের প্রথম নিলাম শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী কার্যালয় জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্পন্ন হয়। মৌসুমের প্রথম চা নিলামে প্রতি কেজি গড়ে ২৫০ টাকা দরে প্রায় ৩০ হাজার কেজি চা বিক্রি হয়েছে বলে জানা গেছে। এবারের নিলামে মৌলভীবাজারের ৫টি ব্রোকার্স হাউসের মাধ্যমে চা বিক্রি হয়। মোট ৩৮ জন বায়ার চা নিলামে অংশ নেন। নতুন চা মৌসুমের প্রথম নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হয় সাবেরী টি এস্টেট এর গ্রীণ টি। যার নিলাম দর ছিল প্রতি কেজি ১ হাজার ৯৫০ টাকা।

শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. চেরাগ আলী বলেন, ‘দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে এবারের চা মৌসুমের প্রথম নিলাম প্রায় ৩০ হাজার কেজি চা বিক্রি হয়েছে। এ নিলামে কিছু চা অবিক্রিত রয়ে গেছে। আগামী নিলামগুলোতে আরো বেশি চা বিক্রির প্রত্যাশা করছি। সোনার বাংলা ব্রোকার্স লিমিটেড এর চেয়ারম্যান শহীদ আহমদ বলেন, চলতি বছরের প্রথম চা নিলামে সর্বমোট ৫৬ হাজার কেজি চা উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ চা বিক্রি হয়েছে। যে ৫৬ হাজার কেজি চা নিলামে উত্তোলন করা হয় তার মধ্যে শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেডের মাধ্যমে নিলামে উত্তোলন হয় ৩৮ হাজার ৩৫৬ কেজি। বাকি সাড়ে ১৭ হাজার কেজি চা উত্তোলন করেন সোনার বাংলা ব্রোকার্স লিমিটেড, জালালাবাদ টি ব্রোকার্স লিমিটেড, রূপসী বাংলা টি ব্রোকার্স লিমিটেড ও জি. এস ব্রোকার্স লিমিটেড এ চারটি প্রতিষ্ঠান। শ্রীমঙ্গলস্থ চা নিলাম কেন্দ্রে সূত্রে জানা যায়, ২০২২ সালে শ্রীমঙ্গলস্থ দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে মোট ১৭টি চা নিলাম অনুষ্ঠিত হয়। চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের চা মৌসুমে চট্টগ্রামে প্রথম নিলাম সম্পন্ন হয় ১৭ এপ্রিল। এ নিলাম কেন্দ্রে এবার চা মৌসুমে মোট ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে