আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত

ট্রেনে স্বস্তি নিয়ে ফিরছেন মানুষ, এখনো বাড়ি যাচ্ছেন অনেকে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 03:30:38 pm

ঈদুল ফিতরের ষষ্ঠ দিনেও ঢাকায় ফিরছেন মানুষ। রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোতে সকাল থেকে ঢাকামুখী মানুষের চাপ দেখা যাচ্ছে। বিশেষত, কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকামুখী সব ট্রেন নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আবার অনেক ট্রেন বিভিন্ন গন্তেব্যের উদ্দেশে সময় মতো ছেড়েও যাচ্ছে। ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ পরিবার ও স্বজনদের মায়া কাটিয়ে আবারও ব্যস্ততম নগরীতে ফিরছেন। তাদের চোখেমুখে দেখা গেছে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির ছাপ।


ঈদের ছুটি শেষে গত সোমবার খুলেছে সরকারি অফিস-আদালত। বেসরকারি নানা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ এখনো বন্ধ রয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ। এসব কারণে ঈদে গ্রামে ফেরা অনেকেই একটু লম্বা ছুটি কাটিয়ে নগরীতে ফিরছেন। তাদের মধ্যে কেউ একা, কেউ আবার পরিবার-পরিজন নিয়ে ফিরছেন। আবার কেউ কেউ এখনো গ্রামে যাওয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন।


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কমলাপুরে নির্ধারিত সময়ে পৌঁছাচ্ছে। ঈদের ছুটি কাটিয়ে ট্রেনগুলোতে ফিরছেন হাজারো মানুষ। ট্রেনগুলো প্ল্যাটফর্মে এসে থামার পর বাড়ি থেকে প্রিয়জনদের ছেড়ে ব্যস্ত নগরীতে ফেরার কষ্ট ও ভ্রমণের ক্লান্তির ছাপ দেখা গেছে যাত্রীদের চোখে মুখে।


পঞ্চগড় থেকে আসা এক যাত্রী মাহফুজুর রহমান বলেন, ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলাম। এই কয়েকদিন বাবা-মা ও পরিবারের সঙ্গে ভালো সময় কাটিয়েছি। সবাইকে ছেড়ে আবারও ঢাকায় ফিরতে হয়েছে, একটু খারাপ লাগছে।


পরিবার নিয়ে গ্রামে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন। তিনি বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। ঈদ করতে পরিবার নিয়ে গ্রামে গিয়েছিলাম। বাচ্চাদের স্কুল শুরু হবে আগামী সপ্তাহে। তাই আগেই চলে এলাম। যেন সবাই একটি বিশ্রাম নিতে পারি।


কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী রিফাত হোসেন বলেন, গ্রামের বাড়িতে ঈদ করে ঢাকায় ফিরলাম। টিকিট কাটতে কোনো অসুবিধা হয়নি। এবার ভালোই হয়েছে ট্রেনযাত্রা। ব্যবসার কাজে আবারও ব্যস্ত হয়ে পড়তে হবে আগামীকাল থেকেই।


এদিকে ঈদের ষষ্ঠ দিনেও অনেকে বাড়ি যাচ্ছেন। ঈদের আগে নানা ব্যস্ততায় বাড়ি যেতে না পারায় ঈদের পড়ে এখন বাড়ি যাচ্ছেন অনেকে। আশরাফুল নামে কাপড়ের দোকানের এক কর্মচারী বলেন, ঈদের দিন পর্যন্ত দোকানদারি করে পরিবারের জন্য কিছু কেনাকাটা ও দরকারি জিনিসপত্র নিতে নিতে দেরি হয়ে গেছে। তাই এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা হবে, সময় কাটাবো, এটাই আনন্দ।


সিলেটের উদ্দেশে কমলাপুর স্টেশন ছাড়ার আগে জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী হারুন উদ্দিন মামুন বলেন, ঈদের মৌসুমে এবারের মত সুন্দর ও শান্ত পরিবেশ কমলাপুর রেলওয়ে স্টেশনে আগে দেখিনি। একটু নির্বিঘ্নে যাতায়াতের জন্য ট্রেনে ভ্রমণ করি। শুধু ঈদ নয়, এমন ঝামেলামুক্ত ট্রেন ভ্রমণ যেন সবসময় থাকে।


কমলাপুর স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, আজও সকাল থেকে নির্ধারিত সময়ে ফিরছে ট্রেন। বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়েও যাচ্ছে সময়মতো। ট্রেনে এবারের ঈদযাত্রা খুবই স্বস্তিদায়ক হয়েছে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে