এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশ জুড়ে নতুন করে দাবদাহ, মে’র প্রথম পক্ষে ঘূর্ণিঝড় ‘মোচা’র আঘাতের আশংকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 12:28:30 pm

ঈদের আগের দিন থেকে রাজধানীসহ সারা দেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আর তাপমাত্রা কিঞ্চিৎ হ্রাস পেলেও আবার বাড়ছে গরম। চড়ছে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদরা বলছেন, দেশ জুড়ে নতুন করে দ্রুত দাবদাহের বিস্তার ঘটতে শুরু করেছে। গোটা দেশ ছিল বৃষ্টিহীন। 


গতকাল অকস্মাৎ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। কক্সবাজারে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীর নতুন করে তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রিতে উঠেছে। 


এর আগে দেশের উষ্ণতম মাস এপ্রিলের শুরু থেকে গরম পড়তে শুরু করে। রাজধানী টানা ১৯ দিন ছিল বৃষ্টিহীন। এরপর গত শুক্রবার বহু কাঙ্ক্ষিত বারিপাতে সিক্ত হয় রাজধানী ঢাকা। এর পরের দিনও বৃষ্টি হয়। তবে তা মাত্র ১ মিলিমিটার। বৃষ্টি কম হলেও একটা স্বস্তিভাব চলে আসে নগরজীবনে। 


দেশের অন্যত্রও বৃষ্টির ফলে জনজীবনে কিছুটা প্রশান্তি ফেরে। এরপর গতকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে আবার বাড়তে শুরু করে। দাবদাহের সঙ্গে দেশ জুড়ে বাড়ছে গরম। প্রখর সূর্যের তাতানো রোদ্দুর আর ভ্যাপসা গরমে জীবন আবারও ওষ্ঠাগত। 


আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, আগামী অন্তত তিন থেকে চার দিন তাপমাত্রা অব্যাহতভাবে বাড়তে পারে। এটা রাজধানী এবং দেশের অন্যত্রও বাড়বে। তবে আগে যে ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ সৃষ্টি হয়েছিল, তেমনটা হওয়ার সম্ভাবনা কম। মে মাসের শুরুতে বৃষ্টি হতে পারে টানা তিন থেকে চার দিন। বৃষ্টি হলে তাপমাত্রা কমে। এদিকে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আসন্ন মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে।

আরও খবর




deshchitro-6a4fb44d0c04d-090726084637.webp
বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা

১ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে