অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

ভূরুঙ্গামারীতে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক ২ জন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক করবারিরা হলো উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট-খাটামারী গ্রামের ২ নং ওয়ার্ডের মৃত মকবুলের ছেলে শফিকুল ইসলাম (৩৮) ও ৪ নং ওয়ার্ডের নছর উদ্দিনের ছেলে জুয়েল রানা (২১)। তাদেরকে আটকের সময় তাদের সঙ্গে থাকা ২ জন মাদক কারবারি পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রাত আনুমানিক পৌনে ৪ টার সময় জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী মৌজার বড় খাটামারী মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়মনিরহাট থেকে ক্যাম্পের মোড়গামী কাঁচা পাকা পরিত্যক্ত রেলওয়ে রাস্তার উপর হতে তাদের হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর ৪০ (চল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, প্রতিটি বোতল ১০০ মি.লি করে মোট ওজন (১০০x৪০)=৪০০০ মি.লি, উদ্ধার করে।আরো জানা যায় যে, আসামীদ্বয়কে মাদকদ্রব্য ফেন্সিডিল এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, পালাতক আসামীদের সহযোগিতায় পরস্পর যোগসাজসে উক্ত ফেন্সিডিল ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয় ও পলাতক ০২ জন সহ মোট ০৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(খ)/৪১ মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।

Tag
আরও খবর






6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৩ ঘন্টা ৩২ মিনিট আগে