গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির কচুয়ায় সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৯ তম রথযাত্রা উদযাপন পীরগাছায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো রথযাত্রার ডিবি কার্যালয়ে নিয়ে ছাত্রশিবির নেতাকে বর্বর নির্যাতন ফেসবুক পোস্টে বর্ণনা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

ঈদগাঁও তে ঐক্য পরিবারের ঈদ পুর্নমির্লনী সম্পন্ন



পূথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়” এই শ্লোগানকে সামনে রেখে এবার সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের ঈদ পূর্ণমিলনী উৎসব ২০২৩ সম্পন্ন হয়।


২৪ এপ্রিল সকাল দশটায় (ঈদের দ্বিতীয় দিন) ঈদগাঁওস্থ মাতৃছায়া নিবাসে কক্সবাজার সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নেছারুল হকের সভাপতিত্বে ও ঐক্য পরিবারের এডমিন গনমাধ্যমকর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় কোরআন তেলোয়াত করেন মহিলা মাদ্রাসা প্রধান আমিনুর রশিদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্রগ্রাম বিভাগের (স্বাস্থ্য) উপ পরিচালক ডাক্তার কামরুল আজাদ। উম্মুক্ত মতামত পেশ করেন- চুনতি মহিলা মাদ্রাসার সহযোগী অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মুহসিন,কক্সবাজার সরকারী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, গোপালগঞ্জ মাদ্রাসার মুফতি এরফান উল্লাহ জাফর ,ব্যবসায়ী আনোয়ার হোসেন, ঐক্য পরিবার এডমিন রেহেনা নোমান কাজল, মহিউদ্দিন মাহী, কার্যকরী সদস্য ছৈয়দ ইসলাম সাকিব, আবদুল্লাহ মিয়াজী, রোকেয়া জান্নাত, সদস্য শেখ রাসেল, বেলাল উদ্দিন, আনাছ বিন নুর, মোর্শেদ মাহবুব, ফোরকান আহমদ,শওকত আলম,জাহেদ হাসান, জাওয়ান উদ্দিন রায়হান, শাহজাহান মনির, মো: ইউনুছ ও আবদু রহিম।


ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের শুরুতে পরিচিতি, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরবর্তীতে সকলে ঐক্য পরিবারকে এগিয়ে নেওয়ার স্বার্থে মতামত পেশ করেন। এডমিন প্যানেলের পক্ষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।


বক্তারা – গ্রুপভিত্তিক ঐক্য পরিবারের মহৎ ও মানবিক কাজের প্রশংসা করেন, সবাইকে গ্রুপে সক্রিয় থেকে সমাজ উন্নয়ন ও শিক্ষনীয় পোষ্ট করে অন্যকে সচেতন করার আহবান জানান। মানবিক কর্মকান্ড সমুহ চালিয়ে নেওয়ার প্রতিও গুরুত্বারোপ করা হয়।


উল্লেখ্য, ২০২১ সাল থেকে ঐক্য পরিবার ঈদগাঁও উপজেলাসহ পাশ্ববর্তী রামু উপজেলার নানা হেফজখানায় ছয় শতাধিকেও বেশি কোরআন শরীফ বিতরন করা হয়। এটি অব্যাহত রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরন, বৃক্ষরোপন ও বিতরন করা হয়। বৃহৎ আকারে ইফতার,দোয়া মাহফিল করা হয়। সে সাথে বার্ষিক সম্মিলনের মাধ্যমে নতুন কমসূচীর পরিকল্পনাও করা হয়।


করোনার কঠিন সময়ে অসহায়, হতদরিদ্রদের মাঝে চাল-ডাল বিতরন,মসজিদ ভিত্তিক সাবান বিতরন ও তিন হাজারের অধিক মাস্ক বিতরন করে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে ঐক্য পরিবার।


ঈদগাঁও ও রামু উপজেলার নানা শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধসহ কোরান ও নামাজ শিক্ষা চালু করনের দাবীতে সচেতনতা সমাবেশ করে বেশ প্রসংশিত হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। পাশাপাশি ঐক্য পরিবারের পক্ষে ঈদগাঁওর বিভিন্ন হাসপাতালে থ্যালাসেমিয়া (রক্ত শূন্যতা) রোগীর পরিক্ষা-নিরিক্ষার ক্ষেত্রে ডিসকাউন্ট চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসকাউন্টের সুবিধা আদায় করে নেয়া হয়। ঈদগাঁওতে কারিগরী শিক্ষা (ভোকেশনাল কোর্স) চালুর দাবীতে জেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত আবেদন প্রদান করা হয়। ঈদগাঁওতে থ্যালাসেমিয়া সেন্টার বাস্তবায়নের লক্ষে থ্যালাসেমিয়া রোগীর তালিকা করা হয়।



আরও খবর



deshchitro-6a58c65d024de-160726055405.webp
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে