সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

নন্দীগ্রামে তুচ্ছ ঘটনায় কলেজ ছাত্র খুন


বগুড়ার নন্দীগ্রামে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের মারপিটে রবিউল ইসলাম (২১)নামের এক কলেজ ছাত্র খুন হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের আকরাম হোসেনের ছেলে। তিনি সিংড়া উপজেলার কালিগঞ্জ ডিগ্রী কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরিক্ষায় অংশ গ্রহন করতেন।

জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে রবিউল ইসলাম ঈদের নামাজ আদায়  করে তার বাবার সাথে পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর কবর জিয়ারত করতে যান। কবরস্থানে ময়লা আবর্জনা ফেলানোকে কেন্দ্র করে সেখানে তার চাচাতো ভাই শফিকুল ও রফিকুল ইসলামের সাথে কথাকাটি হয়। একপর্যায়ে তার চাচাতো দুই ভাই লাঠি দিয়ে রবিউল ইসলামকে মারপিট করে। মাথায় আঘাত পেয়ে রবিউল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে রবিউল মারা যান। কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন ঘটনার পর পরই রফিকুল ও শফিকুল পালিয়ে গেছে। রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।




আরও খবর