ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

নিশি রাতের সরকার জনগণের দুঃখ-কষ্টের ধার ধারে না: ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-08-2022 01:43:50 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য পণ্যের সীমাহীন দাম বৃদ্ধি, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, দফায় দফায় গ্যাস, পানি, বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে জনগণ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে। সরকারের ব্যর্থতা সীমাহীন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা মানুষের চোখকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের অমানবিক কাজে লিপ্ত রয়েছে।


বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন ফখরুল।


ফখরুল বলেন, নিশি রাতের সরকার জনগণের দুঃখ-কষ্টের ধার ধারে না। জনগণকে অনাহারে-অর্ধাহারে রেখে তারা সুখের বিলাসে মত্ত আছে। আর সে জন্যই সুষ্ঠু ভোট, স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থাসহ জনগণের সকল অধিকারকে সমাধিস্থ করেছে। সরকার সন্ত্রাস, হুমকি ও আতঙ্ক সৃষ্টি করেই ক্ষমতায় টিকে থাকতে চায়। এখন সন্ত্রাসের ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশ।


বিএনপি মহাসচিব বলেন, দেশকে বিরোধী দলহীন করার জন্য সরকারদলীয় সন্ত্রাসী ও সরকারি যন্ত্রকে নিষ্ঠুরভাবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী সশস্ত্র দুর্বৃত্তদের সারা দেশে বেপরোয়া সহিংসতার ধারাবাহিকতায় অনিন্দ্য ইসলাম অমিতের ওপর আক্রমণ। ওই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।




আরও খবর