চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

ইয়েমেনে পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু, আহত ৩ শতাধিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-04-2023 11:44:42 am

আর্থিক অনুদান নিতে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে পদদলিত হয়ে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও অন্তত তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দেশটির রাজধানী সানার বাব আল-ইয়েমেন জেলায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অর্থ বিতরণ কার্যক্রম চলাকালে ভিড় নিয়ন্ত্রণে বাতাসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হুথি বাহিনী। ওই সময় একটি বুলেট বৈদ্যুতিক তারে আঘাত হানলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ত্রাণ সহায়তা নিতে আসা মানুষদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এরপরই মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।


হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হুথি কর্মকর্তারা জানিয়েছেন, এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক পদদলিত হওয়ার ঘটনা এটি।


আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি- রাজধানী সানার একটি স্কুলের ভেতরে বুধবার পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যাকাতের অর্থ বিতরণ করা হচ্ছিল। পরে মর্মান্তিক ওই ঘটনার পর কর্তৃপক্ষ যাকাতের অর্থ বিতরণ কার্যক্রম আয়োজনের জন্য দুই ব্যবসায়ীকে আটক করেন। সেই সঙ্গে বিষয়টিতে তদন্ত চলছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


২০১৪ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নিলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করতে সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপ কামনা করা হয়। গত অক্টোবরে মেয়াদ শেষ হওয়ার পরও গতবছর জাতিসংঘের মধ্যস্থতায় ৬ মাসের যুদ্ধবিরতি নাটকীয়ভাবে হ্রাস পায়। এই যুদ্ধকে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক ট্র্যাজেডিগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে।


জাতিসংঘের মতে, ইয়েমেনের দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। যারমধ্যে হুথি নিয়ন্ত্রিত এলাকার সরকারি-কর্মচারীরাও রয়েছে, যারা বছরের পর বছর বেতন পাননি।

আরও খবর

6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৬ ঘন্টা ৪৩ মিনিট আগে